সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাটকীয় মোড় বলিউড অভিনেত্রী জিয়া খানের রহস্যমৃত্যুর ঘটনায়৷ গলায় ফাঁস দিয়ে জিয়া আত্মহত্যা করেননি৷ আগে থেকে পরিকল্পনা করে আত্মহত্যার দৃশ্যটি তৈরি করা হয়েছিল৷ জিয়ার গলা ও মুখে যে দাগ ছিল তা কখনও আত্মহত্যা করলে হয় না৷ তদন্ত রিপোর্টে এমনই জানালেন ব্রিটিশ ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ এর আগে ভারতীয় গোয়েন্দারা জিয়ার মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছিলেন৷ ২০১৩ সালের ৩ জুন জুহুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় জিয়ার ঝুলন্ত দেহ৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন বলে পুলিশ দাবি করে৷ পরে জিয়ার মা সিবিআই তদন্তের দাবি করেন৷ গত বছর ডিসেম্বরে সিবিআই সুরজের বিরুদ্ধে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ