সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী মোদির সম্পর্কে বরাবরই বিষোদগার করেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেভানি৷ তবে এবার কটূক্তির সব সীমাকে ছাড়িয়ে গেলেন এই দলিত নেতা৷ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নমক হারাম’ বলে অপমান করলেন এই যুব নেতা৷ গা ভাসালেন কু-বাক্যের রাজনীতিতে৷
[দিল্লি পুলিশের নামে নালিশ জানাতে দোভালের দ্বারস্থ আইবি প্রধান]
সম্প্রতি অত্যাচারের অভিযোগ তুলে গুজরাট ছেড়েছেন বিহারের শ্রমিকরা৷ এই বিষয়েই বুধবার বিহারে একটি জনসভায় ক্ষোভ উগড়ে দেন জিগনেশ মেভানি৷ তিনি জানান যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার থেকে হাজার হাজার শ্রমিক আহমেদাবাদ, সুরাট, রাজকোট ও বরোদাতে কাজ করতে যান৷ তাঁদের পরিশ্রমেই সেখানে ব্রিজ, রাস্তা নির্মিত হয়৷ কিন্তু এই শ্রমিকরাই সেখানে অত্যাচারের মুখে পড়েছেন৷ গুজরাট থেকে কাজ ছেড়ে তাঁদের নিজ নিজ রাজ্যে ফিরে আসতে হয়েছে৷ এরপরেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নমক হারাম’ বলে আক্রমণ করেন জিননেশ৷ কটাক্ষ ও সমালোচনায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রীকে৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার আহবান জানান জনসভায় উপস্থিত সাধারণ জনতাকে৷
[সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ, প্রতীকী গ্রেপ্তারি বরণ রাহুলের]
এই বক্তৃতা প্রকাশ্যে আসতেই জিগনেশের সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল৷ একজন যুবনেতা, যিনি পরিবর্তনের রাজনীতির কথা বলেন তাঁর মুখে এমন ভাষা শুনে অবাক এবং হতাশ হয়েছেন অনেকেই৷ পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন, জিগনেশের এই ভাষাকে কী আদৌ সমর্থণ করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কারণ তার সঙ্গে জিগনেশের সম্পর্কে বরাবরই ভাল৷ বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করতে দেখা গিয়েছে তাঁদের৷ তবে এবার জিগনেশের পাশে কি দেখা যাবে রাহুল গান্ধীকে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’