চেম্বারের মধ্যে মহিলার শ্লীলতাহানি চিকিৎসকের, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ০৯:২০

options
link
চেম্বারের মধ্যে মহিলার শ্লীলতাহানি চিকিৎসকের, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকদের ভগবানের অন্য রূপ হিসেবে মনে করেন রোগীরা। চোখ বুজে তাঁদের উপর ভরসা করা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই। কিন্তু সত্যিই কি ভরসা করা যায়? যোধপুরের এক ঘটনা সে প্রশ্ন ফের তুলে দিল। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে চেম্বারে শারীরিক পরীক্ষার নামে এক মহিলার শরীর অশ্লীলভাবে স্পর্শ করছেন ওই চিকিৎসক। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অবশ্য ডাক্তারবাবু ফেরার।

Advertisement

[  বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু ও মুসলিম শব্দ সরানোর প্রস্তাব UGC’র ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা যোধপুরের। অভিযুক্ত চিকিৎসকের নাম আবদুল আজিজ। নিজের ক্লিনিকেই এরকম অভব্যতা করেছেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, শারীরিক পরীক্ষার নামে ফাঁকা ঘরে রীতিমতো শ্লীলতাহানি করছেন তিনি এক মহিলার। এরপরই শিব সেনার পক্ষ থেকে প্রতাপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার কথা জানানো হয় রাজ্য মহিলা কমিশনকে। কমিশনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত করা হয়। জানা যাচ্ছে, নিজের এলাকাতেই প্রাইভেট ক্লিনিক চালাত ওই চিকিৎসক। সেখানেই নিগ্রহের শিকার হন মহিলা। নির্যাতিতাকেও খুঁজে পাওয়া গিয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে।

Advertisement

গোধরা কাণ্ডে ১১ দোষীর মৃত্যুদণ্ড রদ গুজরাট হাই কোর্টে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে ঘটনার পর থেকেই ফেরার ওই চিকিৎসক। তাঁর ফোন বন্ধ বলেই জানা যাচ্ছে। যদিও পুলিশকর্তাদের দাবি, ওই চিকিৎসক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুরো ঘটনার দু’টি ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটিতে শারীরিক পরীক্ষার নামে মহিলাকে অশ্লীলভাবে ছোঁয়া হচ্ছে। অপরটিতে মহিলার কোমর জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। কিন্তু পুলিশের প্রশ্ন, কোথায় সেই মহিলা, এবং কোথায় তাঁর অভিযোগ? আপাতত শিব সেনার অভিযোগের ভিত্তিতেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে মহিলা কমিশন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.