সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় ফের সাংবাদিকের মৃত্যু। তবে এবার খোদ পুলিশের গুলিতেই মারা গেলেন সুদীপ্ত দত্ত ভৌমিক নামের ওই সাংবাদিক। মঙ্গলবার রাজধানী আগরতলা থেকে ২০ কিলোমিটার দূরে সেকেন্ড ত্রিপুরা স্টেট রাইফেলসের এর দপ্তরে খবর সংগ্রহে গিয়েছিলেন সুদীপ্ত। সেখানে এক পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ তখন ত্রিপুরা স্টেট রাইফেলসের ওই কর্মী সাংবাদিককে গুলি করেন। এরপর সায়ান্দান পত্রিকার ওই প্রতিনিধিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই উত্তপ্ত ত্রিপুরার রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার স্থানীয় সাংবাদিকরা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[নজরে ডিজিটাল ইন্ডিয়া, বন্ধ হচ্ছে চেক বুকের ব্যবহার?]
কয়েকদিন বাদেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। যা নিয়ে ইতিমধ্যে সরগরম উত্তর পূর্বেররাজ্যের রাজনীতি। এর মধ্যেই এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। জানা গিয়েছে, এদিন খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সুদীপ্ত। আগে থেকেই ত্রিপুরা স্টেট রাইফেলসের কম্যান্ডান্টের সঙ্গে অ্যাপয়েনমেন্ট নেওয়া ছিল তাঁর। কিন্তু সেখানে গিয়েই অভিযুক্ত পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুদীপ্ত। তখনই নিজের বন্দুক থেকে সাংবাদিককে গুলি করেন অভিযুক্ত পুলিশকর্মী। ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক এবং সাধারণ মানুষের মধ্যে। ত্রিপুরার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীর শাস্তি দাবি করা হয়েছে। বিক্ষোভ দেখিয়েছেন অনেক সাংবাদিকই।
[‘পদ্মাবতী’ বিতর্কের জন্য সঞ্জয়-দীপিকাই দায়ী, তোপ যোগীর]
যদিও এই নিয়ে মুখ খোলেননি রাজ্যের কোনও মন্ত্রী কিংবা পুলিশের কোনও আধিকারিক। ইতিমধ্যে সুদীপ্ত-র মৃতদেহ আগরতলায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই পুলিশকর্মীকে। এই ঘটনার ঠিক দু’মাস আগেই আগরতলায় শাসক দল সিপিএম এবং আইপিএফটি সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে একদল দুষ্কৃতীর আক্রমণে প্রাণ হারিয়েছিলেন দিন-রাত চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা