Rahul Gandhi

‘মুখ্যমন্ত্রী হতে গেলে কংগ্রেসেই ফিরতে হবে জ্যোতিরাদিত্যকে’, কটাক্ষ রাহুলের

'বিজেপিতে জ্যোতিরাদিত্য ব্যাকবেঞ্চার', খোঁচা কংগ্রেস নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২১, ২০:৩৪

options
link
‘মুখ্যমন্ত্রী হতে গেলে কংগ্রেসেই ফিরতে হবে জ্যোতিরাদিত্যকে’, কটাক্ষ রাহুলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে (BJP) চলে না গেলে একদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। কিন্তু গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি পিছনের সারিতে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে ওঁর পক্ষে কোনওদিনই মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব হবে না। এই ভাবেই নিজের একদা ঘনিষ্ঠ দলীয় সতীর্থ সম্পর্কে দাবি করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। কংগ্রেস নেতার দাবি, পুরনো দলেই ফিরে আসতে হবে জ্যোতিরাদিত্যকে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেসের (Congress) যুব শাখায় বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্যের প্রসঙ্গ উঠে আসে রাহুলের মুখে। তাঁর কথায়, ”ও যদি কংগ্রেসে থাকত তাহলে একদিন মুখ্যমন্ত্রী হত। অথচ বিজেপিতে গিয়ে পিছনের সারিতে চলে গেল। সিন্ধিয়ার সুযোগ ছিল কংগ্রেস কর্মীদের সঙ্গে কাজ করে সংগঠনকে আরও মজবুত করার। আমি ওকে বলেছিলাম, একদিন তুমি মুখ্যমন্ত্রী হবে। কিন্তু ও অন্য একটা পথ বেছে নিল।” এরপরই তাঁকে উত্তেজিত স্বরে বলতে শোনা গিয়েছে, ”লিখে রাখুন ও কোনও দিনই মুখ্যমন্ত্রী হতে পারবে না। সেজন্য এখানেই ফিরে আসতে হবে।” পাশাপাশি এদিন দলের যুব কর্মীদের আরএসএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেন রাহুল। জানিয়ে দেন, কাউকে ভয় পাওয়ার কোনও দরকার নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ধর্ষককে বিয়ে করতে বলিনি’, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি প্রধান বিচারপতির ]

প্রসঙ্গত, গত বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঙ্গে নিয়ে গিয়েছিলেন একদল বিধায়ককে। যার ধাক্কায় পতন হয় মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের। রাজ্যের ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান। তিনি নতুন দল বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলের জল্পনা ছিল, কোনও বড় পদে শিগগিরি দেখা যাবে তাঁকে। কিন্তু কয়েক মাস আগে রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পদ প্রত্যাশা করছেন না। তাঁর কথায়, ‘‘আমি বরাবরই মাটিতে নেমে কাজ করা কর্মী। ওটাই আমার ভূমিকা। আর সেটাই থাকবে। কংগ্রেসের অনেকের মতো আমি কোনও দিনই চেয়ারের পিছনে দৌড়ইনি। তবে তাঁদের নাম আমি করতে চাই না।’’

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.