সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন এক ব্যক্তি। শাস্তি দিতে আইন নিজের হাতেই তুলে নেন স্বামী। ব্যক্তিকে নগ্ন করে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল। তারপর বেধড়ক মার। সেই মারেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই ব্যক্তি।
[যেনতেন ডিভোর্স চাই, স্বামীর ‘নির্দেশে’ই গণধর্ষিতা স্ত্রী]
এমনই রোমহর্ষক ঘটনার সাক্ষী রইল কর্নাটকের জাদগিরি জেলা। দিনের আলোয় প্রকাশ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীর ধারণা হয়েছিল, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েছেন স্ত্রী। যা কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। আর শুধুমাত্র সেই সন্দেহের বশেই এত বড় কাণ্ড ঘটান তিনি। স্ত্রীর প্রেমিককে এভাবেই শাস্তি দেওয়ার পথ বেছে নেন।

জানা যাচ্ছে, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই এমন কাণ্ড ঘটান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে শুধু স্ত্রীর প্রেমিককেই নয়, স্ত্রী নির্মলাকেও গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। স্বামী ও তাঁদের বন্ধুরা আপাতত পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
[কীভাবে ‘যৌন নির্যাতন’ চালাতে পারে ৪ বছরের শিশু, সিসিটিভি ফুটেজের দ্বারস্থ পুলিশ ]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা