সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্নীতি। মাঝেমধ্যেই সেগুলি খবরের শিরোনামে উঠে আসে। আবার অনেকসময় ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়। আর দেশ থেকে দুর্নীতি দূর করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জানেন কি ২০১৭ সালে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য কোনটি? উত্তর হল কর্নাটক। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষা অনুযায়ী, দক্ষিণের এই রাজ্যটিই সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। কর্নাটকের পরেই স্থান পেয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব। উল্টোদিকে, হিমাচল প্রদেশে, কেরল এবং ছত্তিশগড় সবথেকে কম দুর্নীতিগ্রস্ত রাজ্য।
[দাবদাহ চলবে দিনভর, বিকেলে বৃষ্টির সম্ভাবনা]
‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ’-এর সমীক্ষা অনুযায়ী, কর্নাটকেই যেকোনও সরকারি কাজের জন্য সবচেয়ে বেশি ঘুষ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেখানকার সাধারণ মানুষের। দেশজুড়ে ২০টি রাজ্যে এই সমীক্ষা করা হয়েছে। গ্রাম এবং শহর মিলিয়ে প্রায় ৩০০০ জন এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, এক তৃতীয়াংশ মানুষই জানিয়েছেন যেকোনও সরকারি কাজে তাঁদের ঘুষ দিতে হয়েছে। অথচ ২০০৫ সালে অপর একটি সমীক্ষায় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন এরকম মানুষের সংখ্যা ছিল ৫৩ শতাংশ।
[বিমান হাইজ্যাকের আতঙ্ক ছড়িয়ে প্রধানমন্ত্রীকে টুইট, আটক যাত্রী]
রিপোর্টে জানা গিয়েছে, ২০১৭ সালেই ২০টি রাজ্যে মোট ৬ হাজার ৩৫০ কোটি ঘুষ দেওয়া হয়েছে। এর আগে গোটা ২০০৫ সালে খরচ হয়েছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা। তবে অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব কিছুটা হলেও পড়েছে দুর্নীতিতে।
[কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের শায়েস্তা করতে আসছে মহিলা রিজার্ভ ফোর্স]
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার