শত্রুর শেষ রাখতে নেই। এই প্রতিরক্ষা নীতি যে নিছক কথার কথা নয় তা আরও একবার প্রমাণ করল ইজরায়েল। ৭ অক্টোবরের হামলায় ইজরায়েলের এক তরুণীকে অপহরণ করে নিয়ে যেতে দেখা গিয়েছিল এক হামাস কমান্ডারকে। ৩ বছর পর গাজায় অভিযান চালিয়ে তাকে খতম করল ইজরায়েল সেনা ও শিন বেত। জানানো হয়েছে, মধ্য গাজার নুসেইরাত এলাকায় অভিযান চালিয়ে খতম করা হয়েছে শাহের নিদাল সাকর নামে ওই হামাস যোদ্ধাকে।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সাকর নামে ওই জঙ্গি হামাসের জেহাদি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়ংকর হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিল এই সন্ত্রাসী। নোভা মিউজিক ফেস্টিভ্যালে নোয়া আরঘামানি এবং আভিনতান ওরকেকে অপহরণ করে সাকর। সেই ঘটনার ভিডিও ফুটেজও সামনে আসে। যেখানে দেখা যায়, সাকর মোটরবাইকে করে তুলে নিয়ে যাচ্ছে আরঘামানিকে। অবশেষে ইজরায়েলের হাতে খতম হল এই জঙ্গি।
আরও পড়ুন:
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়ংকর হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিল এই সন্ত্রাসী। নোভা মিউজিক ফেস্টিভ্যালে নোয়া আরঘামানি এবং আভিনতান ওরকেকে অপহরণ করে সাকর।
ইজরায়েল সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালীন হামাসকে অস্ত্র সরবরাহে জড়িত ছিল সাকর। সাম্প্রতিক সময়েও ইজরায়েল সেনা ও বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এরা। হামাস ও ইসলামি জেহাদের সামরিক শাখায় জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল ওই সন্ত্রাসী। তবে ইজরায়েলের উপর বড়সড় কোনও হামলা ঘটার আগে এই সন্ত্রাসীকে খতম করল সেখানকার সেনা।
🔴ELIMINATED: Saher Nidal Latfi Sakr, a terrorist operative affiliated with global jihadist organizations operating in Gaza. Among other activities, he supplied weapons to Hamas during the war.
Sakr infiltrated Israel during the October 7 Massacre and drove the motorcycle used… pic.twitter.com/5eHFifE6l9
— Israel Defense Forces (@IDF) September 27, 2026
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে ভয়ংকর হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। একাধিক টার্গেটের পাশাপাশি হামাসের অন্যতম লক্ষ্য ছিল নোভা উৎসব। সেখানে বহু মানুষকে নির্বিচারে হত্যার পাশাপাশি কয়েকশো মানুষকে অপহরণ করা হয়। তাঁদের মধ্যেই একজন ছিলেন আরঘামানি। দেখা যায় তাঁকে বাইকে তুলে নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। বাইকটি চালাচ্ছিল সাকর নামের এই সন্ত্রাসী। ৩ বছর পর হলেও অবশেষে তাঁকে খতম করল ইজরায়েল সেনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান পেলেন ডা. রজত ভট্টাচার্য