অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে খুন করলেন বাবা, খবর পেয়ে আত্মঘাতী প্রেমিকও

গলা টিপে মেয়েকে খুন করেন বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৩, ১৬:৩৯

options
link
অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে খুন করলেন বাবা, খবর পেয়ে আত্মঘাতী প্রেমিকও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য জাতের ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিলেন। সেই ‘অপরাধে’ই বাবার হাতে খুন হলেন তরুণী। এই মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন তরুণীর প্রেমিকও। সম্মানরক্ষার্থে খুন বা ডিজঅনার কিলিংয়ের এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) কোলারে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তরুণীর বাবাকে। খুনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কীর্তি। ২০ বছর বয়সি কীর্তির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল গঙ্গাধর নামে এক যুবকের। কিন্তু দু’জনের সম্পর্ক মেনে নিতে চায়নি কীর্তির পরিবার। ভিন জাতের ছেলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে হবে, কীর্তিকে সাফ জানিয়ে দেন তাঁর বাবা কৃষ্ণমূর্তি। তা সত্ত্বেও বিয়ের প্রস্তুতি নিতে থাকেন যুগল। সেই কথা জানতে পেরেই মেয়ের সঙ্গে বচসায় জড়ান কৃষ্ণমূর্তি।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতার ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮ গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের]

বুধবার সকালে মেয়েকে ডেকে তিনি সাফ জানিয়ে দেন, এক্ষুনি এই সম্পর্ক শেষ করে ফেলতে হবে। কিন্তু সেই দাবি মানতে চাননি কীর্তি ফলে আবারও বচসা শুরু হয় বাবা-মেয়ের মধ্যে। রাগের মাথায় মেয়ের গলা টিপে খুন করেন কৃষ্ণমূর্তি। পরে মেয়ের মৃতদেহ ফ্যানে বেঁধে ঝুলিয়ে দেন, যাতে মনে হয় কীর্তি আত্মহত্যা করেছেন। তবে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তির ছিল কৃষ্ণমূর্তির দিকে। পরে খুনের দায়ে গ্রেপ্তার হন তিনি।

Advertisement

অন্যদিকে, প্রেমিকার মৃত্যুর খবর পেয়েই ভেঙে পড়েন ২৪ বছর বয়সি গঙ্গাধর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীর্তির মৃত্যুর পরে কান্নাকাটি করতে শুরু করেন তিনি। বুধবারই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গঙ্গাধর। আপাতত গ্রেপ্তার করা হয়েছে কীর্তির বাবাকে। খুনের মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

[আরও পড়ুন: এজলাসে বসেই QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রকে ধরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.