Kedarnath

আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা! যানজটে বদ্রীনাথ রুটে আটকে হাজারো পুণ্যার্থী

জেলা প্রশাসন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও অ্যালার্ট মোডে রয়েছে। এছাড়াও নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও রকম গুজব ছড়াবেন না। এবং প্রয়োজন ছাড়া অযথা ঘরাঘুরি করবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ২০:৫৫

options
link
আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা! যানজটে বদ্রীনাথ রুটে আটকে হাজারো পুণ্যার্থী

কেদারনাথ যাত্রায় বিপর্যয়। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হয়েছে তীর্থযাত্রা। জানা যাচ্ছে, আবহাওয়াজনিত কারণে এই পদক্ষেপ করেছে উত্তরাখণ্ড সরকার। পুণ্যার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। অন্যদিকে, চারধাম যাত্রায় বদ্রীনাথ রুটে বিরাট যানজটের মুখে পড়তে দেখা গিয়েছে যাত্রীদের। মাইলের পর মাইল সার বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শতাধিক গাড়িকে। সোশাল মিডায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, রুদ্রপ্রয়াগ জেলা-সহ রাজ্যের একাধিক অঞ্চলে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘণ্টায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই অবস্থায় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে কেদারনাথগামী তীর্থযাত্রীদের উপরে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তীর্থযাত্রীদের বলা হয়েছে বিশ্রামাগারে আশ্রয় নেওয়ার জন্য। শ্রীনগর থেকে কেদারনাথ ধামের দিকে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

Advertisement

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং পরিস্থিতি নিরাপদ মনে হলে তবেই তীর্থযাত্রী ও যানবাহনগুলিকে এগোনোর অনুমতি দেওয়া হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং পরিস্থিতি নিরাপদ মনে হলে তবেই তীর্থযাত্রী ও যানবাহনগুলিকে এগোনোর অনুমতি দেওয়া হবে। জেলা প্রশাসন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও অ্যালার্ট মোডে রয়েছে। এছাড়াও নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও রকম গুজব ছড়াবেন না। এবং প্রয়োজন ছাড়া অযথা ঘরাঘুরি করবেন না। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৯শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়েছিল চারধাম যাত্রা। গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয় ওইদিন। এরপর ২২ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। তীর্থযাত্রা শুরু হওয়ার পর থেকে শুধু কেদারনাথেই নয়, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী -এই তিনটি পবিত্র তীর্থস্থানেও ভক্তদের ঢল নেমেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.