সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে বসেই চলছে রাজত্ব৷ ফোন করে হুমকিও দিচ্ছে৷ নিরাপত্তারক্ষী খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহম্মদ নিশামের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন তার ভাইয়েরা৷ তাঁদের অভিযোগ, জেলে ভিআইপি ট্রিটমেন্টে রয়েছে কেরালার ‘বিড়ি টাইকুন’৷
পুলিশকে নিশামের ভাইয়েরা জানিয়েছেন, জেলে বসেই বন্ধুদের মোবাইলের সাহায্যে নিজের ব্যবসা নিয়ন্ত্রণ করছে নিশাম৷ এমনকী, দেশের বাইরেও যোগাযোগ রাখছে সে৷ জেল থেকে স্থানান্তরের সময় পুলিশ ভ্যানেই সারছে গুরুত্বপূর্ণ মিটিং৷ বন্ধুদের ফোনের সাহায্যে তাঁদেরও ফোন করে হুমকি দিচ্ছে৷
দরজা খুলতে দেরি হওয়ায় নিজের আবাসনের নিরপত্তা কর্মী চন্দ্রবোসকে নির্মমভাবে হত্যা করেছিল নিশাম৷ গাড়িতে পিষে তাঁকে প্রায় ৭০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল মদ্যপ বিড়ি টাইকুন৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ত্রিসূর আদালতের বিচরক৷
তারপর থেকেই নাকি জেলে বহাল তবিয়তে সাম্রাজ্য চালাচ্ছেন কেরলের ধনকুবের৷ কুন্নুর জেলার পুলিশ আধিকারিক সঞ্জয়কুমার গুরুডিন জানিয়েছেন, অভিযোগ মিলেছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র