সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় ছাত্র-ছাত্রীদের কোলাহলে দিনভর মুখরিত থাকত খ্যায়রাতাবাদ সায়েন্স কলেজ৷ আর এখন কলেজের আশপাশ দিয়ে যেতেও গা ছমছম করে!
গগনভেদী ইমারতটি এখন আতঙ্কপুরীতে পরিণত হয়েছে৷ হায়দরাবাদের কলেজটি নিয়ে স্থানীয়রা নানা ধরনের কথা বলে থাকেন৷ অনেকেরই ধারণা রাতে অলৌকিক কাণ্ড কারখানা ঘটে এখানে৷ কথায় বলে, যা রটে তা কিছুটা ঘটে৷ কলেজের নিরাপত্তারক্ষীর সঙ্গে কী হয়েছিল জানলে স্থানীয়দের কথা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব হবে না৷ বন্ধ হয়ে যাওয়া কলেজটি দেখাশোনার জন্য সরকারের তরফে একজন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর! আজও মৃত্যুর কারণ জানা যায়নি৷

আস্ত একটা সায়েন্স কলেজের এমন দশা হল কীভাবে? স্থানীয়দের কাছ থেকেই মিলেছে তার উত্তর৷ প্রাচীন বিল্ডিংটি দেখভালের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল৷ ফলে সেটি বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু কলেজের বায়োলজি ল্যাবোরেটরিতে যেসব মৃতদেহ পড়াশোনার কাজে ব্যবহৃত হত, সেগুলি সেখানেই থেকে যায়৷ কবরও দেওয়া হয়নি বা পোড়ানোও হয়নি৷ যাঁরা রাতে কলেজ লাগোয়া রাস্তা হেঁটে পার হয়েছেন, তাঁরা কারও হেঁটে চলে বেড়ানোর আওয়াজ পেয়েছেন! এছাড়াও নানা ধরনের অদ্ভূত সব শব্দ কানে এসেছে তাঁদের৷ পোড়ো বাড়িতে পরিণত হওয়া খ্যায়রাতাবাদ কলেজের পাশের রাস্তাটা তাই সাধারণত খালিই থাকে৷ জেনে শুনে বিপদে পড়তে কে-ই বা চায়?
সর্বশেষ খবর
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের