সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক ইতিমধ্যেই ঘুমে কেড়েছে কালো টাকা মজুতকারীদের৷ পাশাপাশি খুচরো সমস্যাতেও জেরবার হচ্ছে সাধারণ মানুষ৷ এমন অবস্থায় প্রশাসন এবং আয়কর দফতরের হাত থেকে বাঁচতে যখন কেউ কেউ ৫০০ ও ১০০০ টাকার নোট থেকে যে কোনও উপায়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, সেই সময়ই পুরনো বাতিল টাকাই মুক্তিপণ হিসাবে দাবি করে কর্নাটকের একদল দুষ্কৃতি৷
কর্নাটকের দেবকুমারকে টিউশন ক্লাস যাওয়ার পথে অপহরণ করে তিন দুষ্কৃতি৷ দেবকুমারের মুক্তিপণ হিসাবে তাঁর বাবা-মা’র কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করে তারা৷ এই অবস্থায় একদিকে যখন টাকার অভাবে নাকাল আম আদমি, তখন ২০ লক্ষ নতুন টাকা মুক্তিপণ হিসাবে দেওয়া দেবকুমারের মা-বাবার পক্ষে সম্ভব ছিল না৷ পুরনো নোটে তাঁরা সেই মুক্তিপণ দিতে চাইলে রাজি হয়ে যায় দুষ্কৃতিরা৷ যদিও পুলিশের তৎপরতায় দেবকুমারকে উদ্ধার করে পুলিশ৷ অপহরণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ জেরায় তারা জানিয়েছে, ঋণ শোধ করার জন্যই এই কাজ করেছিল তারা৷
সর্বশেষ খবর
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং