সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছিল৷ কলেজে ভর্তি হওয়ার আগে একটু বেড়িয়ে আসতে দুই বন্ধুকে নিয়ে গ্যাংটকে পাড়ি দিয়েছিল কলকাতার নাবালিকা৷ তিন বন্ধু মিলে ১৩ মে উঠেছিল সঙ্গে থাকা একজনের আত্মীয়ের হোটেলে৷
রবিবার একটু আশেপাশে বেড়াতে যাবে বলে ভাড়া করেছিল প্রেমরাজ রাই নামে এক চালকের গাড়ি৷ ২৪ বছরের প্রেমরাজ প্রথমে খুবই ভাল ব্যবহার করে৷ প্রথমে রুমটেক, পরে তাশি ভিউ পয়েন্টে ঘোরায় তিন জনকে৷ পরে সে বলে, কাছাকাছি আরও কিছু সুন্দর দেখার জায়গা আছে তারা দেখতে চাইলে নিয়ে যেতে পারে৷ তিন জনেই রাজি হয়ে যায়৷
এরপর গাড়ি নিয়ে উত্তর সিকিমের দিকে যেতে থাকে গাড়ি৷ পথে তিন জনকে চিপস ও ডাম্পলিং অফার করে প্রেমরাজ৷ পিছনের সিটে বসা বন্ধুরা তা না খেলেও সামনের নাবালিকা তা খেয়ে নেয়৷ নাবালিকার বন্ধুদের কথায়, এর পরেই ঢুলতে থাকে নাবালিকা আর প্রেমরাজ অশালীন আচরণ করতে থাকে তার সঙ্গে৷ প্রতিবাদ করলে ভয় দেখিয়ে তাঁদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্ত চালক৷ আর নাবালিকাকে গাড়িতে নিয়ে পালিয়ে যায়৷
অচেনা জায়গায় নেমে কোনওক্রমে অনেকটা রাস্তা হেঁটে স্থানীয় এক গ্রামে পৌঁছায় দুই বন্ধু৷ গ্রামবাসীদের কাছে পুরো ঘটনা জানিয়ে সাহায্য চায়৷ গ্রামবাসীরাই সদর থানায় খবর দেন৷ অনেক খোঁজাখুঁজির পর ফুডং পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়৷
স্থানীয়দের কথায় কিশোরীর সারা শরীরে ক্ষত ছিল এবং মানসিকভাবেও বিধ্বস্ত ছিল সে৷ পরে গ্যাংটকে চালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়৷ মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রেকর্ড করবে নিগৃহীতা কিশোরী৷
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার