সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশটার নাম যে পাকিস্তান! অতএব তাদের বিশ্বাস করা কঠিন। সরবজিৎ সিংয়ের পরিবার ঘরপোড়া গরু। তারা জানে সন্তানের উপর কতটা নৃশংস অত্যাচার করেছিল পাকিস্তান। সরবজিতের বোন তাই দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিলেন কুলভূষণ ও তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তান যা করল তা নিষ্ঠুর পরিহাস। গোটাটাই নাটক।
[অবশেষে কুলভূষণের দেখা পেলেন মা ও স্ত্রী, স্পষ্ট অত্যাচারের চিহ্ন?]
কেন পাকিস্তানের ভূমিকায় এতটা বিরক্ত সরবজিতের বোন দলবীর কউর? শহিদের বোনের সাফ কথা এই ঘটনায় মানবিকতার মুখোশ খুলে গিয়েছে পাকিস্তানের। তাঁর প্রশ্ন ওদের মধ্যে মানবিকতা বেঁচে থাকলে কোনওভাবে কাচের দুপারে দু’পক্ষকে রাখত না। থাকত না নিরাপত্তার কড়াকড়ি। দলবীরের সংযোজন, কুলভূষণের পরিবারের এই সাক্ষাৎ নিয়ে কত আবেগ ছিল। মা অবন্তীদেবী হয়তো ভেবেছিলেন সন্তানকে একটু জড়িয়ে ধরবেন। কিংবা চেতনকূলের মনে হয়েছিল স্বামীর সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলবেন। কিন্তু কোথায় কী? গোটাটাই লোক দেখানো। শহিদের বোন জানান এটা সত্যিই লজ্জার। স্রেফ গ্যালারি শো করে ভারতবাসী এবং দুনিয়াকে বোকা বানাল পাকিস্তান। এর জন্য অনেক দিন ধরে তারা ছক কষেছিল। পাশাপাশি দলবীর মনে করেন, ভারত সরকারের এর যোগ্য জবাব দেওয়া উচিত।
[মুখরক্ষার চেষ্টা পাকিস্তানের, বড়দিনে বন্দি কূলভূষণের সাক্ষাতে মা ও স্ত্রী]
গত বছরের মার্চ মাসে গ্রেপ্তার হওয়ার পর কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান। ২৫ ডিসেম্বর জিন্নার জন্মদিন উপলক্ষ্যে প্রাক্তন ভারতীয় নৌসেনার পরিবারকে দেখা করার অনুমতি দিয়েছিল পাকিস্তান। ৪৭ বছরের কুলভূষণ প্রায় ২১ মাস পর তাঁর পরিবারের মুখোমুখি হন। আন্তর্জাতিক বিচারালয়ের চাপে কুলভূষণের পরিবারকে সাক্ষাতের অনুমতি দিতে বাধ্য হয় পাকিস্তান। আগামী বছরের মার্চ মাস নাগাদ আন্তর্জাতিক আদালতে ফের এই নিয়ে শুনানি হবে। প্রসঙ্গত, ২০১৩ সালে লাহোরের জেলে মৃত্যু হয় সরবজিৎ সিংয়ের। ভারত সরকার জানিয়েছিল তাঁকে খুন করা হয়। দলবীরের আশঙ্কা সরবজিতের মতো কুলভূষণকেও পাকিস্তান খতম করে দিতে পারে।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা