সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাচছেন বিজেপি বিধায়ক৷ তাতে সঙ্গত দিচ্ছেন আরও দু’জন৷ সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যা নিয়ে হইচই শুরু হয়েছে৷ কীভাবে ওই আগ্নেয়াস্ত্র পেলেন বিধায়ক, সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে৷ হরিদ্বারের লস্করের বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের কীর্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির৷ ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব৷
[ আরও পড়ুন: কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করল এনআইএ]
ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরের মাঝে কালো রঙের গেঞ্জি এবং সাদা রঙের প্যান্ট পরে বেশ খোশমেজাজে দাঁড়িয়ে রয়েছেন প্রণব সিং চ্যাম্পিয়ন৷ বাজছে হিন্দি গান৷ তালে তালে কোমর দোলাচ্ছেন তিনি৷ বিধায়কের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র৷ বারবার বদলে বদলে বিভিন্ন বন্দুক হাতে নাচছেন তিনি৷ আবার কখনও মদ্যপানও করছেন৷ তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও দু’জন৷ তাঁরাও দিব্যি বিধায়কের সঙ্গে নাচছেন৷ এই ভিডিও প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ কীভাবে একজন বিধায়ক আগ্নেয়াস্ত্র পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷ পুলিশেরও নজরে এসেছে এই ভিডিওটি৷ বিরোধীদের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে৷ ভিডিওতে দেখতে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলির আদৌ লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: কর্ণাটকের রাজনৈতিক নাটকের নয়া পর্ব মুম্বইতে, শিবকুমারকে হোটেলে ঢুকতে বাধা]
বছর তিনেক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন৷ এরপর গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ে বিধায়ক হয়েছিলেন তিনি৷ মাসখানেক আগে বিধায়কের বিরুদ্ধে এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে৷ তার জেরে ওই বিধায়ককে দলের তরফে সাসপেন্ডও করা হয়৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বন্দুক হাতে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিড়ম্বনায় বিজেপি৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা অনিল বালুনি বলেন,‘‘আমি ভিডিওটি দেখেছি৷ ঘটনার তীব্র নিন্দা করি৷ ভিডিওটির সত্যতা খতিয়ে দেখে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’
BJP MLA Pranav Champion who was recently suspended from the party for threatening a journalist, seen in a viral video brandishing guns. Police says, “will look into the matter and also verify if the weapons are licensed or not.” (Note: Abusive language) pic.twitter.com/AbsApoYR2g
— ANI (@ANI) July 10, 2019
সর্বশেষ খবর
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?