Sikkim

পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা থেকেই যাচ্ছে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৩:৫৪

options
link
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
একের পর এক জায়গায় ভুমিধসে বিধ্বস্ত সিকিম।

ঠিক যেন শিয়রে সংক্রান্তি সিকিমের। একের পর এক ভূমিধসে বিধ্বস্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিপাতের জেরে শনিবার সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বিশাল ভূমিধস নেমে ইউকসম-তাশিডিং এলাকার রিম্বি ও খেচুপরিকে সংযোগকারী রাস্তা অবরুদ্ধ হয়েছে। বড় বড় পাথরের চাই হুড়মুড়িয়ে নেমেছে সড়কে। তার সঙ্গে ছিল বিভৎস্য কাদার স্রোত। ভূমিধসের জেরে বন্ধ হয়েছে যান চলাচল। চরম সমস্যায় সাধারণ মানুষ।

Advertisement

মঙ্গলবার গভীর রাতেও বিরাট ভূমিধস নেমে পশ্চিম সিকিমের রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সিকিমের গাংলা ভূমিধসে বিধ্বস্ত হয়েছে। এর আগে গত রবিবার সকালে উত্তর সিকিমে ভূমিধসের জেরে চ্যাকুং ও তিস্তা নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে হড়পা বানের আশঙ্কা দেখা দেয়। এরপর মিরিক পাহাড়ে ভূমিধসের জেরে রংভাং নদীতে তৈরি গভীর হ্রদ ঘিরে উদ্বেগ দেখা দেয়। শনিবার বিশাল আকারের পাথর ও কাদার স্রোত আছড়ে পড়ে রিম্বি-খেচুপরি সড়কে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ায় ভূমিধস কবলিত এলাকার পাশে দুটি বাড়ি ঝুঁকির মুখে রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। কারণ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা থেকেই যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.