সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যা বাড়ছে৷ বসবাসের জায়গা তৈরি করতে গিয়ে বনভূমি কেটে সাফ করে ফেলছে মানুষ৷ আর বনে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হিংস্র জন্তুরা৷ ঠিক যেমনটা ঘটেছে বম্বে ভেটেরিনারি কলেজে ৷ সম্প্রতি খাবারের সন্ধানে কলেজের গার্লস হস্টেল চত্বরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
[‘কোটি কোটি টাকার স্বপ্নই দেখে যান, কিছুই প্রমাণ হবে না’]
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বম্বে ভেটেরিনারি কলেজে গার্লস হস্টেল লাগোয়া জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটি চিতাবাঘ৷ চিতাবাঘের হামলার মুখে পড়ে কলেজ চত্বরে থাকা দুটি কুকুর৷ একটি কুকুর কোনওরকমে প্রাণে বাঁচলেও, অপরটিকে শিকার করে বনের ভিতর নিয়ে গিয়ে খেলে ফেলে চিতাবাঘটি৷
[পরপর ৫টি জঙ্গি হামলায় কাঁপল কাশ্মীর, জখম ১২ জওয়ান]
এই ঘটনায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ৷ তাদের দাবি, ইদানিং কলেজ চত্বরে কুকুরে সংখ্যা অনেক বেড়েছে৷ তাই শিকারের লোভেই কলেজ চত্বরে ঢুকে পড়ছে চিতাবাঘের মতো হিংস্ত্র জন্তু৷ চিতাবাঘের আনাগোনা ঠেকাতে কুকরদের খেতে না দেওয়ার জন্য পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে৷
দেখুন ভিডিও
#WATCH: Leopard barges into the premises of Mumbai’s Bombay Veterinary College, attacks dog. (CCTV) (June 9) pic.twitter.com/BY6xUVLIq9
— ANI (@ANI_news) 14 June 2017
[বিনুনি না বাঁধায় শাস্তি! হাসপাতালে ভর্তি পঞ্চম শ্রেনির ছাত্রী]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’