সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সম্মানিত হতে চলেছেন ভারতরত্নে। আর এই ঘোষণার পরই নিজের বাড়ির সামনে সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে করজোড়ে নমস্কার করলেন। তাঁর মুখে ছিল স্মিত হাসি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, এদিন এক্স হ্যান্ডেলে মোদি (PM Modi) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এলকে আডবাণীজিকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁকে অভিনন্দনও জানিয়েছি।” এর পরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির মতো বহু প্রথম সারির রাজনীতিক শুভেচ্ছা জানান ‘লৌহপুরুষ’কে। রাজনাথ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমাদের সকলের প্রেরণা, দেশের বর্ষীয়ান নেতা এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত আনন্দ ও খুশি বয়ে এনেছে। রাজনীতিতে তিনি পবিত্রতা, নিষ্ঠা ও সংকল্পের প্রতীক।’
#WATCH | Delhi | Government of India announces Bharat Ratna for veteran BJP leader Lal Krishna Advani.
AdvertisementVisuals from his residence as he greets the people and media here. pic.twitter.com/C0NLemHsZ2
— ANI (@ANI) February 3, 2024
[আরও পড়ুন: টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ডের মালিক জয়সওয়াল]
हम सबके प्रेरणास्रोत एवं देश के वरिष्ठ नेता, श्रद्धेय लाल कृष्ण आडवाणी जी को भारत रत्न दिये जाने के निर्णय से बड़े हर्ष और आनंद की अनुभूति हुई है। वे राजनीति में शुचिता, समर्पण और दृढ़ संकल्प के प्रतीक हैं। आडवाणीजी ने अपने लंबे सार्वजनिक जीवन में अनेक भूमिकाओं में, देश के विकास… pic.twitter.com/bHfvkI354Q
— Rajnath Singh (@rajnathsingh) February 3, 2024
বিজেপির অন্যতম রূপকার ছিলেন আডবাণী (LK Advani)। যদিও মোদি প্রধানমন্ত্রী পদে আসিন হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হয়েছিল তাঁর করিশ্মা। গত মাসে রামমন্দিরের উদ্বোধনেও কার্যত ব্রাত্য়ই থেকেছেন তিনি। তাঁর নেতৃত্বে রথযাত্রার মধ্যে দিয়েই অযোধ্যায় রামমন্দিরের আন্দোলনের প্রকৃত সূচনা। অথচ রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুরোভাগে কেবলই মোদি, এই বিষয়টা নজর এড়ায়নি ওয়াকিবহাল মহলের। এহেন পরিস্থিতিতে তাঁকে ভারতরত্নে ভূষিত করে বিজেপির একতা অটুট রয়েছে বলেই বোঝাতে চাইলেন মোদি, এমনটাই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: পুলিশ সেজে গানপয়েন্টে কলকাতার রাস্তা থেকে ‘অপহরণ’, মাত্র কয়েক ঘণ্টায় উদ্ধার যুবক]
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা