সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম আছে৷ কিন্তু টাকা নেই৷ একমাসেরও বেশী সময় ধরে এই চলছে৷ শেষমেশ বিরক্ত হয়ে এটিএমের শেষকৃত্য করলেন বেঙ্গালুরুর অধিবাসীরা৷ রীতিমতো মালা দিয়ে সাজিয়ে, পুরোহিত ডেকে শ্রাদ্ধ-শান্তি করা হল৷
জানা যাচ্ছে, জনতা দলের কিছু সমর্থকই এই অন্তিম সংস্কারের আয়োজন করেছেন৷ এদিকে নীতিশ কুমার মোদির সিদ্ধান্তের সমর্থক৷ বিরোধীরা যখন এই ইস্যুতে একজোট হয়েছে তখন আলাদা থেকেছে জেডিইউ৷ কালো টাকা রোখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সহায়ক হবে, এমনটাই মত নীতিশ কুমারের৷ তাঁর দলেরই কিছু সমর্থকের এই কাজ বেশ চমকে দেওয়ার মতো৷ দলের সিদ্ধান্তের প্রায় বিপরীতে দাঁড়িয়েই এ কাজ করেছেন তাঁরা৷ তবে তাঁদের মত, সিদ্ধান্তের বিরোধিতা তাঁরা করছেন না৷ কিন্তু নোট বাতিলের পর এক মাস পেরিয়ে গেলেও এখনও কোনও এটিএমে টাকা নেই৷ পর্যাপ্ত টাকার জোগান নেই৷ এই অব্যবস্থার প্রতিবাদ করতেই এই প্রতীকী পথ বেছে নেওয়া হয়েছে৷ পুরো আয়োজনের নেপথ্যে থাকা সমাজকর্মী কুমার জাহাগিরদার টিপ্পনি কেটে তিনি জানাচ্ছেন, এর প্রসাদ পাঠানো হবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও৷
সর্বশেষ খবর
-
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর….
-
‘নারীরা পুরুষদের পাপোশ নন’, গোবিন্দার পরকীয়া গুঞ্জনে ‘কর্মফল’ মনে করালেন স্ত্রী সুনীতা
-
সিবিএসই-র ষষ্ঠ শ্রেণিতেও এখনই বাধ্যতামূলক নয় তৃতীয় ভাষা, নির্দেশ সুপ্রিম কোর্টের
-
শুধু শরীর নয়, যন্ত্রেরও রোগ সারাবেন ডাক্তারবাবুরাই! এবার অভিনব চিকিৎসার পাঠ আইআইটিতে
-
উলুবেড়িয়ায় কোচিং সেন্টারে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ! অন্তঃসত্ত্বা নাবালিকা, গ্রেপ্তার শিক্ষক