Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Wrong Injection

২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর….

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্টে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৮:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৮:৪৮

options
link
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর…. zoom
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন!
Advertisement

অন্তঃসত্ত্বা ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ ফার্মেসির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই রোগীর অবস্থার অবনতি হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার তেহট্টে। ইতিমধ্যেই রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ফার্মেসির মালিক ও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নদিয়ার তেহট্ট থানার নাটনা পঞ্চায়েত এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী ওই মহিলা দু’মাসের অন্তঃসত্ত্বা। তেহট্ট মহকুমা হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞকে নিয়মিত দেখাতেন তিনি। সম্প্রতি ওই চিকিৎসক মহিলার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে প্রেসক্রিপশনে একটি নির্দিষ্ট ইনজেকশন লিখে দেন। অভিযোগ, প্রেসক্রিপশন নিয়ে দোকানে গেলে কর্মীরা রোগীকে একটি অন্য ইনজেকশন দেন। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁরা বুঝতে পারেন কী ভয়ংকর কাণ্ড ঘটে গিয়েছে। স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েন মহিলা। রবিবার রাতে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে পুলিশ ওই ওষুধের দোকানের মালিক সঞ্জয় কর্মকার ও কর্মী মিলন হালদারকে গ্রেপ্তার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

​অসুস্থ মহিলাকে পর্যবেক্ষণের পর চিকিৎসক জানান, ইনজেকশন প্রয়োগের ক্ষেত্রে বড় মাপের ভুল হয়েছে। তবে বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্তঃসত্ত্বার শারীরিক পরিস্থিতির উপর টানা নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে, ঘটনাটি থানা পর্যন্ত গড়ালেও সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযোগকারী পরিবারের সদস্যরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.