গাড়ির ভিতর খেলার সময় দম আটকে মৃত্যু দুই শিশুর

আশঙ্কাজনক আরও এক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:৪৩

options
link
গাড়ির ভিতর খেলার সময় দম আটকে মৃত্যু দুই শিশুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির ভিতর খেলার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর। গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের আমরোহার ঘটনা।

Advertisement

শনিবার সকালে বাড়ির সামনে রাখা গাড়ির ভিতর ঢুকে খেলা করছিল চার শিশু। আচমকাই গাড়িটি ভিতর থেকে লক হয়ে যায়। বুঝতেই পারেনি কেউ। কিছুক্ষণ যেতে না যেতেই শুধু হয় ছটফটানি। দমবন্ধ করা পরিবেশে একে একে অসুস্থ হতে শুরু করে চার শিশু।

[চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ট্যাক্সিচালক]

এদিকে গাড়ির জানলা বন্ধ থাকায় তাদের আর্তনাদ স্থানীয়দের কারও কান পর্যন্ত পৌঁছয়নি। দমবন্ধ করা পরিস্থিতিতে কিছুক্ষণ লড়াই করার পর গাড়ির ভিতরই মারা যায় দু’জন। বাকি দু’জনেরও অবস্থা ততক্ষণে খারাপ হতে শুরু করেছে। প্রশাসনসূত্রে খবর, দীর্ঘক্ষণ এভাবেই গাড়ির ভিতর লড়াই করে দুই শিশু। পরে তাদের উদ্ধার করে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত ঐশ্বর্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.