Lok Sabha election 2024:

পঞ্চম দফায় ৪৯ আসনে নির্বাচন, গেরুয়া গড়ে মোদিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য বিরোধীদের

উত্তরপ্রদেশের ১৪ আসনের মধ্যে এবার লড়াই রয়েছে গান্ধী পরিবারের গড় হিসাবে পরিচিত আমেঠি এবং রায়বরেলিতেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ১৩:৫১

options
link
পঞ্চম দফায় ৪৯ আসনে নির্বাচন, গেরুয়া গড়ে মোদিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য বিরোধীদের
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মধ্যগগনে। সোমবার পঞ্চম দফায় ৪৯ আসনে নির্বাচন। মোট ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই আসনগুলির অধিকাংশই আগেরবার ছিল গেরুয়া শিবিরের দখলে। এবার মোদির সেই গড়ে দাঁত ফোটানোই চ্যালেঞ্জ বিরোধীদের।

Advertisement

এই পর্বে পশ্চিমবঙ্গ (৭) বিহার (৫) ঝাড়খণ্ড (৩) মহারাষ্ট্র (১৩) ওড়িশা (৫) উত্তরপ্রদেশ (১৪) জম্মু ও কাশ্মীর (১) এবং লাদাখে (১) ভোট। বাংলার শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে ভোট সোমবার। এর বাইরে মহারাষ্ট্রের শহরাঞ্চলগুলিতে ভোটগ্রহণ হবে। এই ৪৯ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫ জন। মুম্বইয়ের ৬ আসনে নজর রয়েছে সব পক্ষের। আগেরবার শিব সেনা-বিজেপি জোট মুম্বই শহরাঞ্চলের সবকটি আসন জিতেছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চান কার্তিক আরিয়ান! হল কী অভিনেতার?]

তবে এই পর্বের সবচেয়ে নজরকাড়া লড়াই উত্তরপ্রদেশে। কারণ উত্তরপ্রদেশের ১৪ আসনের মধ্যে এবার লড়াই রয়েছে গান্ধী পরিবারের গড় হিসাবে পরিচিত আমেঠি এবং রায়বরেলিতেও। এর মধ্যে রায়বরেলিতে এবার প্রার্থী রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর আমেঠি থেকে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি। তাঁকে হারাতে কংগ্রেসের বাজি কিশোরীলাল শর্মা। এই দুই কেন্দ্রের দিকেই এই পর্বে সবচেয়ে বেশি নজর। এর বাইরে নজরে রয়েছে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জও। যে কেন্দ্রে এবার লড়ছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে। এবারের লড়াই ব্রিজভূষণের মানসম্মানের। এর বাইরে রাজনাথ সিংয়ের কেন্দ্র লখনউতেও এবার নির্বাচন। এদের বাইরে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন ওমর আবদুল্লাহ (বারামুল্লা, কাশ্মীর), রোহিণী আচার্য (সারণ, বিহার), পীযুষ গোয়েল (উত্তর মুম্বই মহারাষ্ট্র)।

Advertisement

[আরও পড়ুন: বেআইনি মাদকের নামে প্রতারণা! বড় জালিয়াতি ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান ]

প্রকৃতপক্ষে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে হলে এই শক্ত ঘাঁটিতে বিজেপিকে ধাক্কা দিতে হবে বিরোধীদের। কাজটা কঠিন, তবে তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলিতে ইন্ডিয়া জোট হয়েছে বেশ মসৃণভাবে। বিহারে যেমন কংগ্রেস-আরজেডি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, উত্তরপ্রদেশে একই ভাবে লড়ছেন অখিলেশ-রাহুল, মহারাষ্ট্রেও শক্তিশালী জোট রয়েছে কংগ্রেস, শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরের। মোদির (Narendra Modi) প্রবল পরিক্রমের বিরুদ্ধে লড়তে জোটের পাটিগণিতেই ভরসা রাখছে বিরোধীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.