সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ঘোষণা হবে শিগগিরি। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করলেন ‘মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’ কর্মসূচি। নামকরণ থেকেই পরিষ্কার, যাঁরা এবারই প্রথম ভোট দেবেন, সেই তরুণ ভোটারদের কথা মাথায় রেখেই এই কর্মসূচি।
এদিন এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পরে সেটি শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আসুন আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আরও বেশি অংশগ্রহণমূলক করি। আমি জীবনের নানা ক্ষেত্র থেকে আসা সমস্ত মানুষকে বলব তাঁদের মতো করে প্রথম ভোটারদের মধ্যে এই বার্তাকে ছড়িয়ে দিতে।’
Let us make our electoral process even more participative. I call upon people from all walks of life to spread the message, in their own style, among first time voters – #MeraPehlaVoteDeshKeLiye! https://t.co/LTSdDV5Bkf
Advertisement— Narendra Modi (@narendramodi) February 27, 2024
[আরও পড়ুন: প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, ভুগছিলেন বয়সজনিত অসুখে]
প্রসঙ্গত, গত রবিবার প্রধানমন্ত্রী (PM Modi) তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এও ভোটপ্রসঙ্গ তুলেছিলেন। তিনি জানান, ভারতীয় জনতা গণতন্ত্রের বৃহত্তম উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। সেকথা স্মরণ করিয়েই এই সংক্রান্ত ভিডিওটি শেয়ার করেন অনুরাগ। পরে সেটাই নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন মোদি। ভিডিওটিতে কর্মসূচি নিয়ে একটি গানও রয়েছে।
১৩ মার্চ বা তার আশপাশের যে কোনও দিনই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেই মতো রাজ্যে রাজ্যে ইতিমধ্যেই পরিদর্শন শুরু করেছে নির্বাচন কমিশনের টিম। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের ভোটপ্রস্তুতির দিকটি খতিয়ে দেখা হয়ে গিয়েছে তাদের। আগামী ৪ মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুলবেঞ্চ।
[আরও পড়ুন: মধ্যবিত্তের পাশে থাকার বার্তা, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের দাবি মোদির]
সর্বশেষ খবর
-
‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, এবার রচনাকে পালটা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও
-
৩২ হিরে ও সাদা সোনা বসানো ঘড়ি! উইম্বলডনে ক্যামব্যাকে হেরেও নজরকাড়া সেরেনা
-
যুগাবসান, চলে গেলেন দেশের নাট্যচর্চার কিংবদন্তি বিজয়া মেহতা
-
‘দরকার পড়লে ফের ইরানে হামলা করব’, ট্রাম্পের চুক্তিকে পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু!
-
জুলাইয়ের প্রথম সপ্তাহজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫ জেলায় জারি কমলা অ্যালার্ট