সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে সেই প্রথম লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) থেকেই ভোটাধিকার রয়েছে মহিলাদের। কিন্তু সচেতনতার অভাবে শুরুর দিকে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ তুলনায় কম ছিল। এখন বিভেদ ঘুচছে। এগোচ্ছেন মহিলা ভোটাররাও। সক্রিয় অংশগ্রহণের নিরিখে এ বছর পুরুষদের প্রায় সমান-সমান মহিলারা।
এসবিআই রিসার্চ (SBI Research) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে রিপোর্টে বলা হচ্ছে দেশে মহিলা ভোটারের সংখ্যা এই মুহূর্তে প্রায় পুরুষদের সমান। ২০২৯ লোকসভা নির্বাচন পর্যন্ত সেটা পুরুষদের ছাপিয়েও যেতে পারে। বস্তুত স্বাধীনতার পর দেশে পুরুষ ও মহিলাদের ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে পার্থক্য ছিল ১৫ শতাংশের বেশি। অর্থাৎ মহিলাদের থেকে প্রায় ১৫ শতাংশ বেশি পুরুষ ভোটপ্রক্রিয়ায় অংশ নিতেন। সেই ব্যবধান কমতে কমতে ২০১৪ সালে দাঁড়িয়েছিল দেড় শতাংশে। ২০২৪-এ এসে সংখ্যাটা প্রায় সমান সমান। ২০১৯-এ মহিলারা পুরুষদের ছাপিয়ে যাবেন, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]
এসবিআই রিসার্চ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটে মোট ৬২ কোটি মানুষ ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ কোটি মহিলা। সে বার রেজিস্টার্ড ভোটার সংখ্যা ছিল ৮৯ কোটি। তার মধ্যে প্রায় ৪৬ কোটি পুরুষ এবং প্রায় ৪৩ কোটি মহিলা। কমিশনের (Election Commission) হিসাব অনুযায়ী, ২০২৪-এ ভোটার সংখ্যা বেড়েছে। এ বার ভোটারের মোট সংখ্যা প্রায় ৯৬ কোটি ৮০ হাজার। এর মধ্যে সাড়ে ৪৯ কোটির কিছু বেশি পুরুষ এবং ৪৭ কোটির কিছু বেশি মহিলা। ওই রিপোর্টে দাবি, এবার ভোট দিতে পারেন ৬৮ কোটি মানুষ। এর মধ্যে মহিলা হতে পারেন ৩৩ কোটি। অর্থাৎ ব্যবধান কমতে কমতে নেমেছে দুকোটিতে।
[আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে রামনবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি, রাতভর রাজ্য সড়ক অবরোধ বিজেপির]
ওই রিপোর্টেই বলা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে এই ব্যবধান ঘুচে যাবে। ছাপিয়ে যেতে পারেন মহিলারা। ২০২৯ লোকসভায় ৭৩ কোটি ভোটার ভোটদান করতে পারেন। তাঁদের মধ্যে ৩৭ কোটি মহিলা এবং ৩৬ কোটি পুরুষ ভোটার হওয়ার সম্ভাবনা।
সর্বশেষ খবর
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার