Akhilesh Yadav

‘ভগবান রাম আছেন আমাদের সঙ্গেই, আমরা রামভক্ত’, অযোধ্যায় গিয়ে দাবি অখিলেশের

ভোটের ২ বছর আগে থেকেই 'রামভক্তি' সমাজবাদী পার্টির নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২০, ১৬:৪৯

options
link
‘ভগবান রাম আছেন আমাদের সঙ্গেই, আমরা রামভক্ত’, অযোধ্যায় গিয়ে দাবি অখিলেশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভগবান রাম (Lord Ram) রয়েছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে। এই দলের সদস্যরা কেবল রামভক্তই নন, তাঁরা কৃষ্ণভক্তও। এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার নিজের লোকসভা কেন্দ্র আজমগড়ে যান তিনি। সেখান থেকে লখনউ ফেরার পথে যান অযোধ্যায়। সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাঁকে। এর আগে গত আগস্টে তিনি বলেছিলেন, ভগবান রাম কেবল বিজেপির একার নন। সেই সুরেরই প্রতিফলন দেখা গেল আবার।

Advertisement

এদিন অযোধ্যায় নিজের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। যোগী সরকারকে উৎখাত করে ২০২২ সালে ক্ষমতায় প্রত্যাবর্তনের দাবিও করেন। জানিয়ে দেন, ৪০৩টি আসনের মধ্যে ৩৫১টিতেই জিতবে তাঁর দল। সেই প্রসঙ্গেই সমাজবাদী পার্টির সঙ্গে রামের একাত্মতা বোঝান অখিলেশ। তাঁর কথায়, ‘‘ভগবান রাম রয়েছেন সমাজবাদী পার্টির সঙ্গে। আমরা রামভক্ত এবং কৃষ্ণভক্ত।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রতিষ্ঠান খুলতেই হু হু করে বাড়ল করোনা সংক্রমণ, এক সপ্তাহের মধ্যে ফের বন্ধ IIT-মাদ্রাজ]

আগামী নির্বাচনে ছোট দলের সঙ্গে তাঁরা জোট বাঁধতে পারেন, এদিন সেকথাও জানিয়ে দেন অখিলেশ। তিনি বলেন, ‘‘সমাজবাদী পার্টি আগামী বিধানসভা নির্বাচনে ছোট দলগুলির সঙ্গে জোট বাঁধবে। বড় দলের সঙ্গে আমাদের অভিজ্ঞতা একেবারেই ভাল নয়।’’

Advertisement

এদিন দিল্লির কৃষি বিক্ষোভ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। নতুন কৃষি আইনকে কৃষকদের ‘মৃত্যু পরোয়ানা’ বলে দাবি করেন। এর আগেও এই আইনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এদিনও সেই সুরই দেখা গেল। তাঁর মতে, যেভাবে এই আইন করা হয়েছে, তাতে কেবল কর্পোরেটরাই লাভবান হবে। সরকারের উচিত কৃষকদের উপার্জন‌ দ্বিগুণ করা এবং ন্যূনতম মূল্যের যে ব্যবস্থা তাকেি বলবৎ রাখার ব্যবস্থা করা।

এদিকে ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিও প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ক্ষমতায় এলে দিল্লির মতোই এখানেও দুর্নীতিমুক্ত সরকার গঠন  করবেন তাঁরা।

[আরও পড়ুন: ‘কৃষক, পড়ুয়ারা মোদি সরকারের শত্রু! বন্ধু কেবল পুঁজিবাদীরা’, ফের বিস্ফোরক রাহুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.