সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিপূর্ণভাবে শেষ হল জম্মু-কাশ্মীরের প্রথম দফার দফার পুরনির্বাচন৷ অশান্তির আবহে কড়া নিরাপত্তায় সকাল সাতটা থেকেই শুরু হয় ভোটাভুটি৷ রাজ্যপাল শাসন জারি থাকাকালীন উপত্যকার এই নির্বাচনে ভোটারদের সংখ্যা ছিল অত্যন্ত কম৷ দুপুর একটা পর্যন্ত মোট ৪৩.৪ শতাংশ ভোট পড়েছে৷ তার মধ্যে পুঞ্চে ভোট পড়েছে ৬৩.৫ শতাংশ এবং রাজৌরিতে ভোট পড়েছে ৬৭.৭ শতাংশ৷
[পাকিস্তানের হাতে ব্রহ্মস মিসাইলের গুরুত্বপূর্ণ তথ্য! গ্রেপ্তার আইএসআই চর]
Voting percentages in #JammuAndKashmir local body elections till 1 pm pic.twitter.com/xOga0GErKw
Advertisement— ANI (@ANI) October 8, 2018
Advertisement
[গুজরাটিদের হামলার জের, মোদির রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী]
কড়া নিরাপত্তায় সোমবার সকাল সাতটা থেকে জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯ ও লাদাখের ২৬টি ওয়ার্ডে চলে ভোটগ্রহণ৷ ১ হাজার ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা৷ সকালের দিকে কেন্দ্রের সামনে ভোটারদের কিছুটা হলেও ভিড় ছিল৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই কমতে থাকে ভোটারদের সংখ্যা৷ দুপুর একটা পর্যন্ত মোট ৪৩.৪ শতাংশ ভোট পড়েছে৷ তার মধ্যে পুঞ্চে ভোট পড়েছে ৬৩.৫ শতাংশ এবং রাজৌরিতে ভোট পড়েছে ৬৭.৭ শতাংশ৷ পিডিপি ও এনসিপি নির্বাচন বয়কট করেছে৷ তাই অশান্তির আবহে ভোটে সেভাবে কেউই সাড়া দেননি বলেই দাবি ওয়াকিবহাল মহলের৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া প্রথম দফার পুরনির্বাচনে মোটের উপর শান্তই ছিল উপত্যকা৷ বান্দিপোরায় বিজেপি প্রার্থীর উপর পাথর নিক্ষেপ করে হামলাকারীরা৷ এই ঘটনা ছাড়া অন্য কোনও অশান্তির খবর পাওয়া যায়নি৷ তবে ভোটারের সংখ্যা কম হওয়ায় হতাশ রাজনীতিকরা৷
[বায়ুসেনা দিবসে ডাকোটার পাশাপাশি আকাশ কাঁপাল মিগ-২৯]
১০ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন৷ ৩৮৪টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে ওইদিন৷ পরবর্তী অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন ১৩ অক্টোবর৷ ২০৭টি ওয়ার্ডে হবে ভোটাভুটি৷ চতুর্থ দফার নির্বাচন ১৬ অক্টোবর৷ ১৩২টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা৷ ভোট গণনা হবে ২০ অক্টোবর৷ ওইদিনই জানা যাবে পিডিপি নাকি অন্য কোনও বিরোধী শক্তি, কাকে বেছে নিলেন ভোটাররা৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!