Punjab University

‘ধর্ষণ হয়নি’ বলেই ইউ টার্ন তিন ছাত্রীর! জোর করে বয়ান রেকর্ডের অভিযোগে ফের উত্তপ্ত পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়

তিনজন ছাত্রী দাবি করলেন, তাঁদের চাপ দিয়ে বয়ান রেকর্ড করানো হয়েছে। ধর্ষণ হয়নি বলে দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের পিঠ বাঁচাতে ওই ভিডিও প্রচার করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৪:২৮

options
link
‘ধর্ষণ হয়নি’ বলেই ইউ টার্ন তিন ছাত্রীর! জোর করে বয়ান রেকর্ডের অভিযোগে ফের উত্তপ্ত পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়
বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের পর আত্মঘাতী ছাত্রী! বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। এবার তিনজন ছাত্রী দাবি করলেন, তাঁদের চাপ দিয়ে বয়ান রেকর্ড করানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের পিঠ বাঁচাতে ওই ভিডিও প্রচার করেছে, এমনটাই জানিয়েছেন ওই তিন ছাত্রী। তাঁদের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোশাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলেই অভিযোগ।

Advertisement

শনিবার থেকে চণ্ডীগড়ের এই বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে। পড়ুয়ারা জাতীয় সড়কও অবরোধ করেন। প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এহেন পরিস্থিতিতে কলেজের ইনস্টাগ্রামে পোস্ট করা হয় একটি ভিডিও। নির্যাতিতা তিন নম্বর হস্টেলের ৫০৪ নম্বর ঘরে থাকতেন। তিন ছাত্রী দাবি করেন, তাঁরা গত দু’মাস ধরে ওই ঘরে থাকেন এবং সেখানে গণধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি। পুলিশ বা বিক্ষোভকারীরা তাঁদের যেন বিরক্ত না করেন, সেই অনুরোধও করেন ছাত্রীরা। অর্থাৎ কর্তৃপক্ষ প্রমাণ করতে চায়, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা ঘটেনি। অযথা ভুয়ো খবর প্রচার করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ভিডিও প্রকাশ হওয়ার পরই তিন ছাত্রী কার্যত ইউ টার্ন নেন। দাবি করেন, ওই ভিডিওতে যা বলেছেন সেটা নির্দেশ মেনে বলতে হয়েছে। ছাত্রছাত্রীরা বিরক্ত করছেন, স্রেফ এই কথাটুকু বলানো হয়েছে তাঁদের দিয়ে, এমনটাই মত তিন ছাত্রীর। তাঁদের আরও অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁদের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ওই নতুন ভিডিওর কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে বলে তিন ছাত্রীর দাবি। কিন্তু এই দাবি ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কিছু বলেনি।

Advertisement

শনিবার সকালে জানা যায়, সম্প্রতি ক্যাম্পাসের ভিতর এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হতেই কর্তৃপক্ষ নির্যাতিতাকে বাড়ি পাঠিয়ে দেয়। এর কয়েকদিন পর ওই ছাত্রীর রুমমেট অন্য শিক্ষার্থীদের জানান যে, নির্যাতিতা আত্মঘাতী হয়েছেন। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। শনিবার রাতে প্রায় হাজার পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। চলে ইটবৃষ্টি। বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয় আগুন। আপাতত এই বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের জন্য পঠনপাঠন বন্ধ। সিট গঠন করেছে পুলিশ। তবে অভিযুক্ত হিসাবে কাউকে চিহ্নিত করা যায়নি এখনও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.