সংসারে দম্পতির মধ্যে কথা কাটাকাটি নতুন বিষয় নয়। তাই বলে একেবারে খুন! তাও আবার একটা রান্নার জন্য। এমনকী গর্ভের সন্তানের কথাও ভাবেনি অভিযুক্ত স্বামী। এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। পালং শাক রান্না করতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত স্বামীর নাম সুনীল। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের বাণগঙ্গা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গত শনিবার স্ত্রী শিলা বাইকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সুনীলকে। আপাতত আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে সুনীল। জানা গিয়েছে, গত শুক্রবার ঝামেলার সূত্রপাত হয়। জানা গিয়েছে, বাজার থেকে পালং শাক এনে সুনীল রান্না করতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু রান্না আগেই হয়ে যাওয়ায় শীলা তা রাজি হননি। তখনই রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুনীল। অভিযোগ, তিনি স্ত্রীকে মারধর করে। এরপর ২০০ ফুট দূরে একটি জমিতে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রীকে। ঘাড়ে পরপর দুবার কোপ মারেন তিনি। মৃত্যুর সময় শীলা অন্তঃসত্ত্বা ছিলেন। সামান্য রান্নার নিয়ে বিবাদ যে এমন ভয়াবহ আকার নিতে পারে, তা ভাবতেই পারছেন না আত্মীয় পরিজনরা।
পুলিশ সূত্রে খবর, খুন করার পর আত্মীয়ের বাড়ি গিয়ে সবটা বলে দেয় সুনীল নিজেই। ঘটনার সময় তাঁর মা ও ছোট ভাই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁদের ৩ ও ৫ বছরের দুই সন্তান আছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই শীলার আত্মীয়রা ছুটে যান ওই গ্রামে। পরিস্থিতি সামলাতে আসরে নামে পুলিশ ও সুনীলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক