Maharashtra

ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে, বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ জনের মৃত্যু

একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২২, ১০:০১

options
link
ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে, বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ জনের মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। মৃত্যু হল এক BJP বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। একটি গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা (Accident) ঘটে।

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া।

Advertisement

[আরও পড়ুন: সিধুকে পাঞ্জাবের মন্ত্রী করতে সুপারিশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অমরিন্দর সিং]

দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে। তিনি এবং পবন শক্তি নামে আরও একজন ছিলেন প্রথম বর্ষের পড়ুয়া। বাকি চারজন ফাইনাল ইয়ারের ছাত্র। তাঁরা হলেন নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সেই সঙ্গে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মুখস্ত দেশ-বিদেশের রাজধানী, নেতাদের নাম, দক্ষ হরবোলা চন্দ্রকোনার ‘বিস্ময় বালক’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.