Maharashtra

স্বামীকে শ্বাসরোধ করে খুন, ‘কাজ হয়ে গেছে’, পথের কাঁটা সরিয়ে তরুণীকে ফোন প্রেমিকের

প্রাথমিকভাবে মনে হয়েছিল দুর্ঘটনা। পুলিশ তদন্তে নামতেই পর্দাফাঁস হয়। স্পষ্ট হয় পরিকল্পিত হত্যাকাণ্ড। নেপথ্যে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৭:০৩

options
link
স্বামীকে শ্বাসরোধ করে খুন, ‘কাজ হয়ে গেছে’, পথের কাঁটা সরিয়ে তরুণীকে ফোন প্রেমিকের
প্রতীকী ছবি।

স্কুটির পাশেই পড়েছিল যুবকের নিথর দেহ। প্রাথমিকভাবে মনে হয়েছিল দুর্ঘটনা। পুলিশ তদন্তে নামতেই পর্দাফাঁস হয়। স্পষ্ট হয় পরিকল্পিত হত্যাকাণ্ড। নেপথ্যে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক। প্রেমের সম্পর্কে স্বামী বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন বলেই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। মহারাষ্ট্রের বিড় জেলার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম কিরণ সোনাওয়ানে। খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং প্রেমিক দশরথ পরদেশী। হত্যাকাণ্ডে সাহায্য করেন দশরথের বন্ধু ধীরাজ ইয়েদে। তদন্তে জানা গিয়েছে, দশরথ ও ধীরাজ শ্বাসরোধ করে খুন করে কিরণকে। এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালাতে একটি স্কুটি দিয়ে কিরণের নিথর দেহ পিষে দেওয়া হয়। কাজ শেষে প্রেমিকাকে ফোন করে দশরথ বলেন, ‘প্রোগ্রাম ওকে’।

Advertisement

জানা গিয়েছে,মৃতদেহ দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। এর পর ষড়যন্ত্র ফাঁস হয় ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই। প্রাথমিকভাবে স্ত্রী প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। এর পর প্রেমিক দশরথ এবং তাঁর বন্ধু ধীরাজও পুলিশের জালে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে প্রিয়াঙ্কা অভিযোগ করেছে, কিরণ নিয়মিত তাঁকে হেনস্তা করত। মনে করা হচ্ছে, এই কারণেই খুনের পরিকল্পনা করেন স্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.