NEET

‘পরের জন্মে তোমার গর্ভে ফিরব’, মা’কে ভিডিওবার্তা পাঠিয়ে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী

পরিবারের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয়বার নিট পরীক্ষা ভালো হয়নি বলেই আত্মহত্যা করেছেন যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:২৪

options
link
‘পরের জন্মে তোমার গর্ভে ফিরব’, মা’কে ভিডিওবার্তা পাঠিয়ে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত।

প্রথমবার প্রশ্নপত্র ফাঁসের জেরে দ্বিতীয়বার ২১ জুন নিট পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা ভালো হয়নি মহরাষ্ট্রের হিঙ্গোলির বাসিন্দা এক নিট পরীক্ষার্থীর। হতাশায় কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি! নিজেকে শেষ করার আগে ভিডিওবার্তায় বলেন, “মা, আমাকে ক্ষমা করো। পরের জন্মে তোমার গর্ভেই জন্ম নেবো।”

Advertisement

আত্মঘাতী হয়েছেন ১৮ বছরের সুশীল ধাগে। মৃত্যুর আগে পরিবারকে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। সেখানে বলেন, “মা, আজ আমি নিজের জীবন শেষ করে ফেলছি। মা, তুমি একদম চিন্তা করো না। পরের জন্মে তোমারই গর্ভে জন্ম নেব। তোমাকে আর এমন কষ্ট দেব না।” ৩৩ সেকেন্ডের ভিডিওবার্তায় নিজের বিষাদগ্রস্ততার কথা জানান সুশীল। তিনি বলেন, “আমাকে ক্ষমা করে দিও মা। সুমেধের পাশে থেকো। নিজের খেয়াল রেখো আর আমার জন্য চিন্তা কোরো না। আমি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি… আমি কিছুই করতে পারছি না… আমি আর কিছুই বুঝতে পারছি না। কেবল আমাকে ক্ষমা করে দিও মা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোবাইলে তোলা ভিডিওটি পরিবারের সদস্যদের পাঠানোর পর গভীর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নিট পরীক্ষার্থী সুশীল ধাগে! পুলিশে অভিযোগ জানানোর সময় পরিবারের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয়বারের নিট পরীক্ষা ভালো হয়নি বলেই আত্মহত্যা করেছেন যুবক। উল্লেখ্য, প্রথমবার গত ৩ মে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রশ্নফাঁস কাণ্ড সামনে আসে। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত নিট-ইউজি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সেই পরীক্ষাই নতুন করে হয়েছে গত ২১ জুন।

Advertisement

কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি নিট কাণ্ডের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। ভুল স্বীকার করলেও পদ ছড়েননি শিক্ষামন্ত্রী। গতকাল একটি সাক্ষাৎকারে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি। তবে আমরা সে সব ভুলত্রুটি শুধরেও নিয়েছি।’’ যদিও বিরোধীরা প্রশ্ন তুলছেন, আত্মঘাতী পরীক্ষার্থীদের প্রাণের ফেরাবেন কীভাবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.