সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে এ বঙ্গে বৃদ্ধ স্বামীর চিতায় যুবতী স্ত্রীকে পুড়িয়ে মারার রেওয়াজ ছিল। এই প্রথাকে সতীদাহ প্রথা বলা হত। তারও আগে সুলতানি আমলে আলাউদ্দিন খলজির হাত থেকে বাঁচতে আগুনে আত্মহুতি দিয়ে জহরব্রত পালন করেছিলেন রাজপুত মহিলারা। আর আধুনিক যুগে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে একই কায়দায় আত্মহত্যা করলেন ৯০ বছরের এক বৃদ্ধা। বাড়িতে চিতা বানিয়ে, তার উপর বসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা কাল্লাভ্যা দাদু কাম্বলে।
[মেট্রো স্টেশনে সাংবাদিকের শ্লীলতাহানি, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা]
কোলাপুর জেলার বামানি গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন কাল্লাভ্যা। পাশে অন্য একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন ওই বৃদ্ধার ছেলে। পুলিশ জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে খাবার দেওয়ার জন্য কাল্লাভ্যার বাড়িতে গিয়েছিল তাঁর নাতনি। রাতের খাবার খেয়ে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়েন ওই বৃদ্ধা। পরের সকালে ফের ঠাকুমার বাড়িতে যায় নাতনি। কিন্তু, বহুবার ডাকাডাকিতে কোনও সাড়া পাওয়া যায়নি। খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধার ছেলে। দরজা ভেঙে ঘরে ঢুকে ছাই ও অর্ধদগ্ধ দেহাংশ দেখতে পান তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে সম্ভবত নিজের ঘরে কাঠ ও গোবর দিয়ে চিতা তৈরি করেছিলেন কাল্লাভ্যা। চিতার উপর কেরোসিন তেল ঢালেন তিনি। তারপর, চিতার উপর বসে আগুন ধরিয়ে দেন কাল্লাভ্যা।
[নির্ভয়া কাণ্ডের ছায়া, রাজধানীতে মহিলাকে অপহরণ করে গণধর্ষণ]
ওই বৃদ্ধার ছেলে পেশায় পরিবহণকর্মী। মহারাষ্ট্রে পরিবহণ দপ্তরে চাকরি করেন। কোলাপুরের পুলিশ সুপার সঞ্জয় মোহিতে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন কাল্লাভ্যা। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তিনি। সম্ভবত সে কারণে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
[OMG! পর্ন সাইটে ঢুকতে গেলেই বেজে উঠবে ভক্তিগীতি!
সর্বশেষ খবর
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা