সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে৷ আগুনে ভস্মীভূত উত্তর-পূর্ব দিল্লির ঝিলমিল এলাকার একটি রাবার কারখানা৷ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২৬টি ইঞ্জিন৷ তৎপরতার সঙ্গে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ কারখানার ভিতর আরও কেউ আটকে রয়েছে কিনা, এখন সেটাই খতিয়ে দেখছেন তাঁরা৷
[ আরও পড়ুন: ভয়াবহ বন্যার জেরে অসমে মৃত ছয়, ক্ষতিগ্রস্ত ১০ লক্ষ মানুষ ]
স্থানীয় সূত্রে খবর, চারতলা বিল্ডিংটির নিচের তলার ভিতরের দিকে রয়েছে রাবার কারখানাটি৷ শনিবার সকালে হঠাৎই সেখান থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়৷ প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ কারখানা ভিতরে যাঁরা আটকে ছিলেন তাঁদের বের করে আনার চেষ্টা করা হয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল৷ তৎপরতার সঙ্গে আগুনকে আয়ত্তে আনার কাজ শুরু করেন কর্মীরা৷ সম্পূর্ণ বাড়িটি খালি করার কাজ শুরু হয়৷ এই উদ্ধারকার্যের সময়ই তিনটি মৃতদেহের খোঁজ পান দমকল কর্মীরা৷ আরও কেউ ভিতরে আটকে রয়েছে কিনা বা আর কোনও মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা সেই খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা৷
দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে৷ তবে আগুন সম্পূর্ণ আয়ত্তে এলে তবেই আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকলের অফিসাররা৷ জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং পরিকল্পনাহীন ভাবে বাড়িগুলি তৈরি হওয়ায়, দমকল কর্মীদের কিছুটা হলেও কাজে বেগ পেতে হচ্ছে৷ আগুন যাতে আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখছেন তাঁরা৷ গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ফলে খালি করা হয়েছে বিল্ডিংটির আশপাশের বাড়িগুলি৷
[ আরও পড়ুন: তুঙ্গে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, চাঁদে লাফাতে তৈরি ভারতের ‘ফ্যাট বয়’ ]
#UPDATE Three people dead after fire broke out in a rubber factory in Jhilmil area. #Delhi https://t.co/CjbMmDNqax
— ANI (@ANI) July 13, 2019
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা