সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে জনপ্রিয় অভিনেত্রীর শ্লীলতাহানি। চিৎকার করে সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ। শেষ পর্যন্ত টিটিই-র সহায়তায় ধরা পড়ল মূল অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
নারকীয় এই ঘটনার কথা জানাতে গিয়ে শিউরে উঠছেন মালয়ালম অভিনেত্রী সানুশা সন্তোষ। ২৩ বছরের এই দক্ষিণী অভিনেত্রী কেরলের একটি ট্রেনে যাত্রা করছিলেন। গত বুধবার মাভেলি এক্সপ্রেসের এ১ কোচে উঠেছিলেন। তাঁর অভিযোগ, রাতে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখনই কামরায় ঢোকে অভিযুক্ত ৪০ বছরের অন্ত বোস। অভিনেত্রীর ঠোঁটে আঙুল বোলাচ্ছিলেন, চুম্বনের উদ্যোগ নিচ্ছিলেন। নিগৃহীতার দাবি, তিনি ভয়ে চিৎকার করে উঠলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি। অথচ, সে সময় ট্রেনে অনেক যাত্রীই ঘটনাটি দেখে মজা লুটছিলেন!
[কী কাণ্ড! মাঝরাতে নিজের স্ত্রীর ফ্ল্যাটেই চুরি জনপ্রিয় অভিনেতার]
সানুশা সন্তোষ বলছেন, ‘আমার একটু ঘুম পেয়েছিল। আচমকাই কেমন একটা অস্বস্তিতে ঘুম ভেঙে যায়। দেখি, এক ব্যক্তি আমার ঠোঁটের খুব কাছে এগিয়ে এসেছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। ওই ব্যক্তির হাত ধরে ফেলি। আলো জ্বালিয়ে তার আঙুল মচকে দিই। আমার বার্থেই আরও যাত্রী ছিলেন। কিন্তু কেউ একবারও সাহায্যে এগিয়ে আসেননি।’ শেষ পর্যন্ত ট্রেনে উপস্থিত লেখক উন্নি আর ও আরেক ব্যক্তি এগিয়ে এসে অভিনেত্রীকে রক্ষা করেন। খবর যায় টিটিই-র কাছে। পরে রেল পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সানুশা সন্তোষের অভিযোগ শুধুই নিগ্রহকারী নয়, ওই কামরায় তাঁরই নিচের বার্থে আরও এক ব্যক্তি ছিলেন। তিনি ঘুম থেকে উঠে গোটা ঘটনা দেখেও চুপ করে বসেছিলেন। সাহায্যের জন্য একবারও এগিয়ে আসেননি। গোটা ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন নিগৃহীতা। ত্রিশূর স্টেশনে ট্রেন থামতে থানায় অভিনেত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে অবশ্য তিনি জানিয়েছেন, ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত তাঁর কাছে ক্ষমা চেয়েছে। পুলিশকে অভিযোগ না জানানোর আবেদন করে। ‘কিন্তু অপরাধীকে ছেড়ে দিলে সে পরে ফের অন্য কোনও মহিলার সম্ভ্রমে হাত দেবে ভেবে আমি পুলিশে অভিযোগ জানাই।’ বলছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী। প্রতিবাদ জানানোর জন্য অভিনেত্রীর প্রশংসা করেছেন কেরল পুলিশের মুখ্য আধিকারিক লোকনাথ বেহেরা।
[দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পলকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল