সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফর অফিশিয়াল৷ কিন্তু সিনেমাপ্রীতি আন-অফিশিয়াল৷ তাই ভারতে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আগে অন্য একজনের সঙ্গে দেখা করতে চাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী৷ হাই-প্রোফাইল অতিথিদের আবদার একটাই, তালাইভা রজনীকান্তের দর্শন চান তাঁরা৷
[উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর আরও ৪ রাজ্যে বন্ধ বেআইনি কসাইখানা]
বৃহস্পতিবার ভারতে এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী মহম্মদ নজিব বিন তুন আবদুল রজাক এবং তাঁর স্ত্রী দাতিন পাদুকা শেরি রোসমাহ মনসুর৷ এসে থেকেই তাঁদের একটাই দাবি, তামিল সুপারস্টারের দেখা করতেই হবে৷ দম্পতির এই রজনীপ্রেম তাঁর সাম্প্রতিক ছবি ‘কাবালি’ দেখার পর থেকেই৷ ছবির শুটিংও পুরোটাই মালয়েশিয়াতেই হয়েছে৷
[ফের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি ভারত-পাকিস্তান?]
শুধু রজাক আর তাঁর স্ত্রীই নন, রজনী-প্রেমে ঘায়েল মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দাতুক শেরি মহম্মদ নাজরি আবদুল আজিজও৷ সম্প্রতি সে দেশের বাজেট পেশ করার সময় রজনীর সিনেমার একটি সংলাপও বলেন তিনি৷ তালাইভার সঙ্গে এখনও দেখা হয়নি হাই-প্রোফাইল দম্পতির৷ কিন্তু সূত্রের খবর, সফরসূচির একটুখানি সময় তাঁরা বাঁচিয়ে রেখেছেন তাঁরা৷ যদি একবার দেখা করা যায় সুপারস্টারের সঙ্গে!
[সৌন্দর্য-গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ভারত সেরার দৌড়ে এই সুন্দরীরা]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!