সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩০ টাকা। আর সেই টাকার জন্য এক তরুণকে খুন করল দুই অভিযুক্ত। উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় ঘটল এমনই এক মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মৃতের নাম সোনু। তিনি কেটারিংয়ের কাজ করতেন। দুই অভিযুক্তের একজন রাহুল ছিল তাঁর সহকর্মী। সেই সময়ই তার কাছ থেকে টাকা ধার করেন সোনু। দাবি, বারবার চাওয়া সত্ত্বেও ৩০ টাকা ফেরত দেননি তিনি। এই নিয়েই বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে সমস্যা চলছিল। কিন্তু এর পরিণাম যে এমন ভয়াবহ হবে তা অবশ্য তাঁদের সহকর্মীরা কেউই বুঝতে পারেননি।
[আরও পড়ুন: ২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্য়াপ্রিও! ভাইরাল ছবি]
ঘটনার দিন দাদা হরিশকে সঙ্গে নিয়ে রাহুল পৌঁছয় সোনুর কাছে। এরপরই ৩০ টাকা নিয়ে শুরু হয় বিতণ্ডা। ক্রমে বিবাদ পৌঁছয় চরমে। এরপরই দুই ভাই ঝাঁপিয়ে পড়ে সোনুর উপরে। একটি ছুরি দিয়ে বারবার আঘাত করা হয় তাঁর পেটে। মাটিতে লুটিয়ে পড়েন সোনু। রক্তে ভেসে যেতে থাকে চারদিক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশের কাছে। পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।
[আরও পড়ুন: ‘কংগ্রেসের কাছে উত্তর-পূর্ব রাজ্যগুলি এটিএম, আমাদের কাছে লক্ষ্মী’, নাগাল্যান্ডে খোঁচা মোদির]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের