যেনতেন ডিভোর্স চাই, স্বামীর ‘নির্দেশে’ই গণধর্ষিতা স্ত্রী

স্ত্রীকে মোট আটবার গর্ভপাত করাতে বাধ্য করে ওই ব্যক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১১:৫৮

options
link
যেনতেন ডিভোর্স চাই, স্বামীর ‘নির্দেশে’ই গণধর্ষিতা স্ত্রী
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহে বিচ্ছেদ চাই। কিন্তু ডিভোর্স দিতে নারাজ স্ত্রী। তাই অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল এক ব্যক্তি। চাঞ্চল্যকর এ অভিযোগ তুললেন লুধিয়ানার নিগৃহীতা মহিলা।

Advertisement

ঘটনা গত জুন মাসের। সে সময়ই অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দেয়নি। গত বুধবার পুলিশ এ বিষয়ে মামলা দায়ের করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিয়ের আসরে বিবাদ, থানায় গিয়ে মালাবদল বর-কনের ]

Advertisement

কী ঘটেছিল ঘটনাটি? মহিলার জানাচ্ছেন, এটা তাঁর দ্বিতীয় বিয়ে। তাঁর স্বামী একজন শ্রমিক। কিন্তু কিছুদিন যাওয়ার পরই বিয়ে বিষিয়ে ওঠে। মহিলা জানান, তাঁর স্বামী কিছুতেই সন্তান চাইত না। অথচ যৌন সম্পর্কে কোনও কমতি নেই। স্ত্রীকে মোট আটবার গর্ভপাত করাতে বাধ্য করে ওই ব্যক্তি। এরপরই বিবাহ বিচ্ছেদের জন্য উঠেপড়ে লাগে। কিন্তু ডিভোর্স দিতে নারাজ ছিলেন ওই মহিলা। এরপরই স্ত্রীকে তাড়াতে ঘৃণ্য চক্রান্ত করে ওই ব্যক্তি। বিচ্ছেদে রাজি না হলে মহিলাকে ধর্ষিতা হতে হবে বলে হুমকিও দিয়েছিল ওই ব্যক্তি। শেষমেশ হয়েছেও তাই। মহিলা জানান, একদিন তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে নিয়ে ঘরে ঢোকে তাঁর স্বামী। তারপর নিজে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তিন ব্যক্তিই পরপর ধর্ষণ করে ওই মহিলাকে।

‘পাক-নাগরিকদের মেডিক্যাল ভিসা দেওয়া গিমিক ছাড়া কিছুই নয়’ ]

এরপরই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তবে তাঁর দাবি, পুলিশ তাঁর কথায় কর্ণপাত করেনি। বিগত ছয় মাস ধরে তিনি পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। অন্যদিকে পুলিশের বক্তব্য, অভিযোগকারিণীকে খুঁজে পেতেই তাঁদের সমস্যা হয়েছিল। অবশেষে বুধবার ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬-ডি ধারায় ধর্ষণ ও ১২০-বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.