সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুকে ধর্ষণ ও খুনে অভিযোগ গ্রেপ্তার হয়েছিল। তবে পালিয়ে যায় পুলিশ হেফাজত থেকে। পালিয়ে ফের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁত শ্রমিকের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
১ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ভিওয়ান্ডি এলাকায়। হেফাজত থেকে পালিয়ে ভিওয়ান্ডি এলাকায় থাকছিল অভিযুক্ত। সে কথা জানাই ছিল না পুলিশের।অভিযুক্ত বুধবার রাতে প্রতিবেশী সাত বছর বয়সি শিশুকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর একটি বস্তায় দেহটি ফেলে পালিয়ে যায়।
ঘটনার রাতে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর ছয়ের শিশুটি। দীর্ঘক্ষণ ফিরে না আসায় তার খোঁজ শুরু করে পরিবার। তল্লাশির সময় শিশুটি যে ছোট বালতিটি নিয়ে বেরিয়েছিল সেটি অভিযুক্তের ঘরের সমানে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। কিন্তু ঘরটি তালাবন্ধ ছিল। দরজা ভেঙে বস্তার মধ্যে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এরপরই পুলিশে অভিযোগ জানায় মৃতার পরিবার। সেই রাতেই বিহারের মধুবনীতে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে অনেকটা একই কায়দায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৩৩ বছর বয়সি তাঁত শ্রমিকের বিরুদ্ধে। সেই সময় অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে শুনানির দিন আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে। তারপর এই কাণ্ড। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্রিটিশদের তাড়া খেয়ে উৎখাত গোটা গ্রাম, অটল একমাত্র কুলদেবী! ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষী দুর্গাপুরের এই পুজো
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের