সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় নানা কুকারি শোয়ের ছড়াছড়ি৷ নামী শেফরা তাঁদের হরেক রান্নার কেরামতি দেখান এইসব অনুষ্ঠানে৷ তবে এ সব ছাপিয়ে এক সাধারণ মানুষ সবার মন জয় করে নিয়েছেন৷ প্রায় তিনশোটি ডিমের তরকারি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি৷
‘ভিলেজ ফুড ফ্যাক্টরি’ নামে এক ইউটিউব চ্যানেলের সৌজন্যে এ ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রায় শ’তিনেক ডিমের তরকারি রাঁধছেন৷ রেসিপির মধ্যে কোনও বাড়বাড়ন্ত নেই৷ কোনও চালাকিও নেই৷ সবথেকে আকর্ষক হল এই ভিডিওর সরলতা৷ সাদামাটা ভাবেই যেভাবে তিনি এতগুলো ডিমের তরকারি রাঁধলেন ও সকলকে খেতে দিলেন তা বেশ অবাক করা৷ কেননা বহু দামী রেস্তরাঁর শেফও হয়তো এতগুলো ডিমের তরকারি রাঁধার সাহস করতেন না৷
গত পাঁচদিনে এ ভিডিও দেখেছেন প্রায় ১৮ লক্ষ মানুষ৷ রেসিপি জানার তাগিদে নয়৷ তিনশো ডিমের তরকারি কীভাবে রাঁধলেন তিনি একা হাতে, স্রেফ সে কৌতূহলেই এই ভিডিও দেখছেন অসংখ্য মানুষ৷ তাঁর রান্নার কেরামতি দেখে নিন আপনিও-
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার