ইদ উপলক্ষে বাড়ি ফিরতেই বিপত্তি, ব্যক্তিকে কুপিয়ে খুন দুই স্ত্রীর

ছ'মাস আগেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ওই ব্যক্তিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৩, ১৪:৫৩

options
link
ইদ উপলক্ষে বাড়ি ফিরতেই বিপত্তি, ব্যক্তিকে কুপিয়ে খুন দুই স্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ও বর্তমান- দুই স্ত্রীর হাতে খুন হলেন এক ব্যক্তি। বিহারের (Bihar) ওই ব্যক্তির সামনেই ঝগড়ায় জড়িয়ে পড়েন দুই মহিলা। বচসা বাড়তে থাকায় সেখানে শামিল হন ওই ব্যক্তিও। শেষ পর্যন্ত রাগের মাথায় তাঁকে কুপিয়ে খুন করলেন তাঁরই দুই স্ত্রী। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো গেল না। বিহারের এই খুনের ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলমগির আনসারি। কাজের সূত্রে দিল্লিতে থাকতেন তিনি। কয়েকদিন আগে ইদ উপলক্ষে ছাপরার বাসভবনে ফেরেন। নিজের বাড়িতে ফিরেই প্রাক্তন স্ত্রী সালমার সঙ্গে দেখা হয় আলমগিরের। দশ বছর আগে সালমার সঙ্গে আলমগিরের বিয়ে হয়েছিল। কিন্তু নিজেদের মধ্যে মনোমালিন্যের জেরে তাঁরা দীর্ঘদিন আলাদা থাকতেন।

Advertisement

[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]

মাস ছয়েক আগেই নতুন করে আমিনাকে বিয়ে করেন আলমগির। তারপরেই উৎসবের মরশুমে দিল্লি থেকে ছাপরায় ফেরেন নবদম্পতি। তাঁদের সঙ্গে দেখা হয় আলমগিরের প্রাক্তন স্ত্রী সালমার। তারপরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনজন। রাগের মাথায় দুই স্ত্রী মিলে আলমগিরকে ছুরি নিয়ে কোপাতে থাকে। 

Advertisement

গুরুতর আহত অবস্থায় আলমগিরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাটনা মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় আলমগিরের। সালমা ও আমিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের তদন্তও চালাচ্ছে বিহার পুলিশ। 

[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE: বিরোধীশূন্য হওয়ার পথে সিঙ্গুর, সব আসনে এগিয়ে তৃণমূল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.