Jammu and Kashmir

বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র

কাজ সেরে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন এক প্রৌঢ়। রাস্তা পেরিয়ে ফিরছিলেন বাড়িতে। ঠিক সেসময়ে উপমুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৯:৩৪

options
link
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
জানা গিয়েছে, কাজ সেরে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন এক প্রৌঢ়।

বিপজ্জনক গতিতে ছুটে এল একাধিক গাড়িতে সাজানো উপমুখ্যমন্ত্রীর কনভয়। পিষে দিল এক সাধারণ পথচারীকে। চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। জানা গিয়েছে, কাজ সেরে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন এক প্রৌঢ়। রাস্তা পেরিয়ে ফিরছিলেন বাড়িতে। ঠিক সেসময়ে উপমুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

ঘটনাটি ঘটেছে জম্মু থেকে কিছুটা দূরে গাংগয়াল এলাকায়। মৃতের নাম ভরত কাপের। ৫৫ বছর বয়সি ভরত আদতে বিহারের বাসিন্দা। কাশ্মীরে একটি দোকানে তিনি কাজ করতেন। শনিবার রাত ৯ টা নাগাদ দোকান থেকে বেরিয়েছিলেন। কিছুটা দূরে গিয়ে রাস্তা পার হওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনা। উলটো দিক থেকে বিপজ্জনক গতিতে ছুটে আসছিল উপমুখ্যমন্ত্রীর কনভয়। সেখানকার একটি স্করপিও পিষে দেয় ভরতকে।

Advertisement

তবে দুর্ঘটনার পরই নেমে আসেন ঘাতক গাড়ির চালক। আহত ভরতকে তুলে নিয়ে হাসপাতাল পৌঁছন। তবে তাতেও লাভ হয়নি। ভরতকে নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পৌঁছলে চিকিৎসকরা ভরতকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত এই ঘটনায় এফআইআর করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কেন এইভাবে দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

যদিও এই ঘটনার সময়ে কনভয়ে ছিলেন না জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী। জানা গিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই কনভয়ে চেপে তিনি বাড়িতে ফিরেছেন। উপমুখ্যমন্ত্রীকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর দুর্ঘটনা ঘটেছে তাঁর কনভয়ে। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে ওই এলাকার রাস্তা নিয়ে। প্রাথমিক তদন্তে উঠে আসছে, ওই রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি চলাচল করে। রাত বাড়লে দৃশ্যমানতার সমস্যাও দেখা দেয়। এই দুর্ঘটনার নেপথ্যে এই দুই কারণ থাকতে পারে। শহরের ব্যস্ত রাস্তায় রাত ৯টার সময় কেন এহেন সমস্যা থাকবে? উঠছে প্রশ্ন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.