সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে যেখানে দেশ জুড়ে পশুহত্যা রোখার চেষ্টা চলছে, সেখানে এই ভূমিতেই এখনও ঈশ্বরকে প্রসন্ন করতে নরবলি দিতেও হাত কাঁপছে না কিছু মানুষের। ভগবানকে প্রসন্ন করতে এবার বলি দেওয়া হল সাত মাসের এক শিশুকে। এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খার্সওয়ান জেলায়। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে তিরুলদি থানার পুলিশ।
[সম্প্রীতির নজির, ৪০০ জন মুসলিমকে দাওয়াত-এ-ইফতার দিল এই মন্দির]
ভাদোই কালিন্দি নামের এক সাপুড়ের বিয়ে হয়েছে আট বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত ওই দম্পতি সন্তান লাভ করেনি। তাহলে উপায়? কুসংস্কারাচ্ছন্ন ভাদোই শরণাপন্ন হয় জেলার নাম করা তান্ত্রিক কার্মু কালিন্দির। ভাদোইকে সন্তান লাভের পন্থা বাতলে দেয় সে। তান্ত্রিক জানায়, বাবা হতে হলে ঈশ্বরকে খুশি করা জরুরি। আর ঈশ্বর কীভাবে খুশি হবেন? শিশু বলি দিলে। তান্ত্রিকের কথা মতো সব ব্যবস্থা করে ভাদোই। গত মাসের ২৬ তারিখ রাতে কার্মুর প্রতিবেশী সুভাষ গোপের সাত মাসের শিশুকে অপহরণ করে ওই সাপুড়ে। তারপর তাকে আনা হয় তিরুলদির শ্মশান ঘাটে। ঘুমন্ত অবস্থাতেই দুধের শিশুকে ঈশ্বরের নামে বলি দেওয়া হয়। নৃশংস এমন কাজ করতে এতটুকু হাত কাঁপেনি তাদের। কুসংস্কারের বশে নিজের কোল ভরতে অন্যের কোল খালি করে দেওয়ার আগে একবারও ভাবেনি ভাদোই।
[প্রায়ই পা অবশ হয়ে যাচ্ছে? অবহেলা না করে এখনই ডাক্তার দেখান]
ঘটনার পর থেকেই পলাতক ছিল ভাদোই। এদিকে পুলিশের কাছে সন্তান নিরুদ্দেশ হওয়ার অভিযোগ জানায় তার পরিবার। ভাদোই পলাতক হওয়ার ঘটনায় সন্দেহ দানা বাঁধে। অবশেষে বুধবার চাইদা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ভাদোই ও তান্ত্রিককে। এসডিপিও সন্দীপ ভগত জানান, বৃহস্পতিবার জেরায় শিশু বলির কথা স্বীকার করেছে তারা। যে অস্ত্র দিয়ে বলি দেওয়া হয়েছিল, সেই অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি শিশুর মৃতদেহ উদ্ধার করার চেষ্টাও করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি
-
বিসিসিআই সুপারিশ মনে করিয়ে ফের সিএবিতে চিঠি জেলাশাসকদের, পিছিয়ে যাচ্ছে নির্বাচন?
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও