Delhi man stabbed

দিল্লির রাস্তায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন, প্রতিবাদ না করে ভিডিও তুললেন স্থানীয়রা

তিন হাজার টাকা নিয়ে বচসার জেরে খুন ২১ বছরের যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৩, ১৮:৩৭

options
link
দিল্লির রাস্তায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন, প্রতিবাদ না করে ভিডিও তুললেন স্থানীয়রা
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩ হাজার টাকা নিয়ে বচসা। তার জেরে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে এক ব্যক্তিকে খুন করল আরেকজন। দিল্লির (Delhi) এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেখা গিয়েছে, একটি দোকানের সামনে পরপর ছুরির কোপ দেওয়া হচ্ছে এক ব্যক্তিকে। রাস্তার মধ্যে অনেকেই গোটা ঘটনা দেখতে পান। কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি। প্রায় দু’মিনিট দৈর্ঘ্যের এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন।

Advertisement

ঠিক কী ঘটেছিল? ঘটনার সূত্রপাত তিন-চারদিন আগে। ইউসুফ আলি নামে ২১ বছর বয়সি এক ব্যক্তি তিন হাজার টাকা ধার নেন। শাহরুখ নামে এক ব্যক্তির থেকে ধার নিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরত দেননি ইউসুফ। সেই নিয়ে গত কয়েকদিন ধরেই বচসা হচ্ছিল শাহরুখ ও ইউসুফের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে কলকাতা ফেরার পথে বিপত্তি, হাওড়ায় নদীর চড়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ]

বুধবারও একই কারণে ফের ঝামেলা শুরু হয় দু’জনের মধ্যে। দিল্লির টিগরি এলাকায় দু’জনের মধ্যে কথা কাটাকাটির পরে আচমকাই ছুরি দিয়ে ইউসুফকে কোপাতে শুরু করে শাহরুখ। রাস্তার পাশে এমন ঘটনা দেখতে পেয়েও কেউই এগিয়ে এসে ঘটনা থামাননি। প্রায় দু’মিনিট ধরে এই কোপানোর ঘটনা ঘটে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা করছেন ইউসুফ। কিন্তু কেউই এগিয়ে আসছেন না তাঁকে উদ্ধার করার জন্য।

Advertisement

তবে ভিডিওর শেষদিকে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ইউসুফের দিকে এগিয়ে যাচ্ছেন কয়েকজন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। ইউসুফের বাবা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই বকেয়া টাকার দাবিতে বচসা হচ্ছিল দু’জনের মধ্যে। অভিযুক্ত শাহরুখকেও ধরতে পেরেছে পুলিশ। তবে আপাতত চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি রয়েছে সে। 

[আরও পড়ুন: শুভেন্দু সভাপতি, বিরোধী দলনেতা শংকর! বাংলায় নয়া ফর্মুলার ভাবনা কেন্দ্রীয় বিজেপির]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.