Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
India Cricket Team WTC final

‘ভারত পিছিয়ে পড়েছে’, গম্ভীরের দল নিয়ে আদৌ আশা দেখছেন প্রাক্তন হেডস্যর দ্রাবিড়?

তাঁর কোচিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারতীয় দল। কিন্তু তিনি বিদায় নেওয়ার পর টেস্টের খেতাবি যুদ্ধে নামার যোগ্যতা অর্জন করতে পারেননি শুভমান গিলরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:০২

options
link
‘ভারত পিছিয়ে পড়েছে’, গম্ভীরের দল নিয়ে আদৌ আশা দেখছেন প্রাক্তন হেডস্যর দ্রাবিড়? zoom
ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রাক্তন হেডস্যর রাহুল দ্রাবিড়।
Advertisement

তাঁর কোচিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারতীয় দল। কিন্তু তিনি বিদায় নেওয়ার পর টেস্টের খেতাবি যুদ্ধে নামার যোগ্যতা অর্জন করতে পারেননি শুভমান গিলরা। সেই ব্যর্থতা এবার কাটবে কি? ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রাক্তন হেডস্যর রাহুল দ্রাবিড়। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতীয় দল। প্রাক্তন কোচ মনে করছেন ভারতের কাজটা বেশ কঠিন।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচ খেলে আটটায় জিতেছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে তিনটে জয় এসেছে তাদের। ভারত আপাতত রয়েছে পঞ্চম স্থানে। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। গলে প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ফলে ভারতের ঝুলিতে রয়েছে ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে অবশ্য পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারত। পয়েন্ট তালিকায় সবচেয়ে উপরে থাকা দুই দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

Advertisement

ভারতের সামনে পথটা বেশ কঠিন, মেনে নিচ্ছেন দ্রাবিড়। বলছেন, “ভারত অবশ্যই অন্যদের থেকে খানিকটা পিছিয়ে পড়েছে।” তবু প্রাক্তন কোচ ভারতীয় দল নিয়ে আশা ছাড়তে নারাজ। বলছেন, “ভারতীয় দলের যা মান, তাতে এখনই বলা যায় না যে ওরা ছিটকে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ শুরু করেছে ভারত। আমি আশা করি এই ফর্ম ওরা ধরে রাখবে। শেষ পর্যন্ত ওরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেই পারে।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতলে ভারতের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৫৭.৫৮তে। এর পরে আটটা টেস্ট আছে মেন ইন ব্লুর হাতে। তার মধ্যে ৭ বা ৮টা জয় পেলে ফাইনাল নিশ্চিত। ৬টা জয় হলে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১, ৬টা জয় ও দুটো ড্র করলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.৮১। গত দু’বার দেখা গিয়েছে ৬০ পয়েন্ট শতাংশ নিয়েও ফাইনালে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। যেখানে ২০০৯-র পর কোনও টেস্ট জেতেনি ভারত। যাই হোক না কেন, দু’টোর বেশি টেস্ট হারলেই বিপদে পড়বেন শুভমান গিলরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.