সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সেলফি’ তোলা মন্দ নয়৷ তবে যত্রতত্র বিচিত্র ভঙ্গিমায় দাঁড়িয়ে ‘সেলফি’ তোলার আগে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে নেওয়া ভাল৷ নাহলে আপনারও রাজস্থানের এই ‘সেলফি’ প্রেমিকের মতো হাল হতে পারে৷
শুক্রবার রাজস্থানের মাউন্ট আবুর এক বেসরকারি হোটেলে দেখতে পাওয়া যায় এই পাইথনটিকে৷ বন দফতরকে খবর দেওয়া হয়েছিল হোটেলের তরফ থেকেই৷ বনকর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ই ভিড় থেকে এগিয়ে আসেন এক ব্যক্তি৷ মোবাইল উর্ধ্বগগনে তুলে ‘সেলফি’ তুলতে যান সরীসৃপের সঙ্গে৷ তখনই রেগে গিয়ে তাঁর কাঁধে মোক্ষম কামড় বসিয়ে দেয় পাইথনটি৷
বন দফতরের কর্মীদের হাতে ধরা ছিল পাইথনটি৷ তাই তেমন একটা শারীরিক ক্ষতি হয়নি ‘সেলফি’ প্রেমিকের৷ এ যাত্রায় অন্তত প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি
-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শচীনের ৪ মেগা রেকর্ড ভাঙার হাতছানি, ইতিহাসের সামনে বিরাট