তরুণীর দিকে তাকিয়ে চলন্ত ট্রেনেই হস্তমৈথুন, তারপর…

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শোরগোল নেটদুনিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৭, ১৫:৪৬

options
link
তরুণীর দিকে তাকিয়ে চলন্ত ট্রেনেই হস্তমৈথুন, তারপর…

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে হস্তমৈথুন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার ঘটনাও এখন আর মানুষকে অবাক করে না। মুম্বইয়ে এলফিনস্টোনে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুপথযাত্রীকেও শ্লীলতাহানির শিকার হতে হয়। আমজনতার মনে প্রশ্ন জাগে, এ কোন সমাজে বাস করি আমরা? কিন্তু যে বা যাঁরা এসব কাণ্ড করেন, তাঁরাও তো এই সমাজেরই অংশ। সভ্য সমাজের আড়ালে মুখোশ পরে ঘাপটি মেরে বসে থাকে কোনও কোণে। আর সুযোগ বুঝেই লিপ্ত হয় কুকর্মে। নিজেদের পাশবিক চাহিদাগুলো প্রকাশ্যেই শরীরী ভাষায় ব্যক্ত করতে তৎপর হয়ে পড়ে এরা। ফের তেমনই এক ঘটনা সামনে এল।

Advertisement

[কাটা হচ্ছে মহিলাদের বিনুনি, দুষ্কৃতীর খোঁজ দিলে ইনাম ৬ লক্ষ টাকা]

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে নির্দ্বিধায় ট্রেনের মধ্যেই হস্তমৈথুন করতে দেখা যাচ্ছে। এমনকী ভিডিও হচ্ছে জেনেও তিনি তাঁর কর্ম চালিয়ে গিয়েছেন। সে ভিডিও নিয়ে শোরগোল পড়তেই তা সরিয়ে দেওয়া হয়েছে। এক মহিলা তাঁর ভাগ্নিকে নিয়ে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন। ট্রেনে তাঁদের বার্থের ঠিক উলটোদিকের আপার বার্থে শুয়েছিলেন এক ব্যক্তি। তাঁর গায়ে চাপানো ছিল রেল কর্তৃপক্ষের দেওয়া কম্বল। মহিলার অভিযোগ, তাঁর ভাগ্নির দিকে নিষ্পলকে তাকিয়ে ছিলেন ওই ব্যক্তি। আর তাঁর হাত ব্যস্ত ছিল কম্বলের ভিতর। এমন কাণ্ড দেখে মোবাইলে সে দৃশ্য রেকর্ড করতে শুরু করেন মহিলার ভাগ্নি। কিন্তু তাতেও হস্তমৈথুন বন্ধ হয়নি। গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে যান মহিলা ও তাঁর ভাগ্নি। জানা গিয়েছে, অনামিকা দাস নামে ওই মহিলা তাঁর ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি পোস্ট করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জাতীয় সংগীত চলাকালীন না দাঁড়ানোয় ‘পাকিস্তানি’ তকমা প্রতিবন্ধীকে]

এ ঘটনা তো একটি উদাহরণ মাত্র। দেশের প্রতিটি কোণে প্রতিনিয়ত পথে-ঘাটে এমনই হীন কিছু ব্যক্তির দেখা মেলে। যাঁদের এড়িয়ে নিজেদের নিরাপত্তা খুঁজে নিতে হয় মহিলাদের। সাধারণ মানুষ যখন ভাবেন, এর থেকে নিচে আর নামতে পারে না সমাজ, তখনই ঘটে অপ্রত্যাশিত সব ঘটনা। ট্রেনের এই ঘটনাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.