সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে৷ এখনও সমানে চলছে বিরোধিতা৷ আর সে সবের মধ্যেই বিরোধীদের একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর৷ জানান, নোট বাতিল আসলে কিছু নেতাকে ভিখারি করে তুলেছে৷
রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও দুর্নীতি রোখার লড়াই জারি রাখার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই কাজই যেন করে গেলেন পারিকর৷ ক্রমাগত বিরোধিতারও একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি৷ তাঁর মতে নোট বাতিল আসলে কিছু নেতাকে নিঃস্ব করে তুলেছে৷ গোয়ার এক জনসভায় তিনি বলেন, কিছু নেতা তো গোয়াকে লুঠ করা নিজস্ব ব্যবসা মনে করেছিল৷ প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকে তাতে বাধা পড়েছে৷ এদিন তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এক নেতার তো আবার হার্ট অ্যাটাকও হয়েছে৷ তাঁকে আবার জনে জনে বলে বেড়াতে হচ্ছে যে, তার সঙ্গে নোট বাতিলের কোনও সম্পর্ক নেই৷
গোয়ার উন্নতির প্রেক্ষিতেই রাজনৈতিক বিরোধীদের তুলোধোনা করেন তিনি৷ পাশাপাশি নোট বাতিলের বিরোধিতা করছেন যাঁরা, এই মঞ্চ থেকে তাঁদের উদ্দেশ্যেও তীব্র আক্রমণ শানান৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের