সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি ও ডাকাতদলের সন্ধানে হায়দরাবাদে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ ও এলিট ‘অক্টোপাস’ কমান্ডোদের একটি যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে শহরের প্রায় ৯০০টি বাড়িতে চিরুনি তল্লাশি চালায় ‘অ্যান্টি টেরর’ বা জঙ্গিদমনে পারদর্শী কমান্ডোরা। পুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘন্টা ধরে হায়দরাবাদের রাজেন্দ্রনগর এলাকার ‘হ্যাপি হোমস টাওয়ার্স’ নামে বহুতল আবাসনে অভিযান চালায় কমান্ডোরা। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। অভিযান চলাকালীন খালি করে দেওয়া হয় আবাসনটি।
[‘এখানেই গণপিটুনি দিতে পারি’, বিধানসভায় মন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক]
জানা গিয়েছে, গতকাল শহরের একটি স্বর্ণঋণ সংস্থার অফিসে হানা দেয় সাতজনের একটি ডাকাতদল। দিনের ব্যস্ত সময়ে ভিড়ের সুযোগ নিয়ে ওই সংস্থায় ঢুকে পড়ে ডাকাতরা। তবে তাদের উদ্দেশ্য বুঝতে পেরে মুহূর্তে অ্যালার্ম বাজিয়ে দেন এক আধিকারিক। ফলে পালাতে বাধ্য হয় ডাকাতরা। তারপরই ‘হ্যাপি হোমস টাওয়ার্স’ ঢুকে গা ঢাকা দেয় তারা। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানিয়েছেন, ডাকাতদলে জঙ্গিরাও ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রায় সঙ্গে সঙ্গেই কমান্ডো ও পুলিশের যৌথবাহিনী অভিযান শুরু করে। যদিও এখনও পর্যন্ত ডাকাতদের পাকড়াও করতে সক্ষম হয়নি তাঁরা। ইতিমধ্যে, বহুতলটির সিসিটিভি ফুটেজে ডাকাতদের দেখা গিয়েছে।
[ইজরায়েল সফরে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত হোটেলে রাত কাটাবেন মোদি]
শীর্ষ পুলিশ আধিকারিক গঙ্গী রেড্ডি জানিয়েছেন, ডাকাতদের ব্যবহিত একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। যদিও নিজের ব্যর্থতা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। প্রসঙ্গত, হায়দরাবাদে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জল বিস্তার করছে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যে, শহর থেকে পুলিশের জালে পড়েছে একাধিক সন্দেহভাজন আইএস জঙ্গি। গোয়েন্দারা জানিয়েছেন, সিরিয়া থেকে ইন্টারনেটের মাধ্যমে নির্দেশ আসত ওই সন্দেহভাজনদের কাছে। ভারতকে রক্তাক্ত করার হুমকিও দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী। তাই এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। যদিও অভিযানের ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন ও পুলিশ।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও