Telengana

তেলেঙ্গানার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:৪৩

options
link
তেলেঙ্গানার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের তেলেঙ্গানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নের উত্তরে হায়দরাবাদের কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি বহুতলে আগুন লাগে। ভবনটির একতলায় একটি ইলেকট্রিক স্কূটার রিচার্জিং ইউনিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত দু’তলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে প্রাণ হারান ছ’জন। নিজেকে বাঁচাতে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দমকল ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কালীর ছবি উপহার লকেটের, বঙ্গ বিজেপিকে লড়াই জারির বার্তা মোদির]

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার (Telangana) স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হবে।” 

উল্লেখ্য, গত মার্চ মাসেও এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় তেলেঙ্গানা। সেবার সেকেন্দ্রাবাদের একটি গোদামে আগুন লেগে মৃত্যু হয়ে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের। গোদামটি সেকেন্দ্রাবাদের ভৈগুড়ার একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়। সেবারও শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে জানতে পারেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: তেজস্বীকে দলের ভার দিয়ে সক্রিয় রাজনীতি ছেড়ে বানপ্রস্থে লালু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.